ছাত্রলীগ নেতাকে বিবস্ত্র করে মারলেন কলেজের শিক্ষার্থীরা

১৭ নভেম্বর ২০২২, ০৪:৪৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
সবুজ কাজী

সবুজ কাজী © সংগৃহীত

পূর্বশত্রুতার জেরে  প্রতিপক্ষের লোকজন সবুজ কাজী (২৬) নামের এক ছাত্রলীগ নেতাকে বিবস্ত্র করে পিটিয়ে আহত করেছে। বাগেরহাটের মোরেলগঞ্জে এই ঘটনা ঘটে। 

বুধবার (১৬ নভেম্বর) রাত ৯টায় উপজেলার দৈবজ্ঞহাটি বাজার সংলগ্ন একটি মাছের আড়তে তাকে আটকে মারধর করা হয়। পরে সবুজকে পুলিশের সহায়তায়  উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

সবুজ কাজী  সেলিমাবাদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি। উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের লোকমান কাজীর ছেলে তিনি।

আরও পড়ুন: ঢাবির ৫৩তম সমাবর্তনে অংশ নিচ্ছেন ৩০৩৪৮ গ্র্যাজুয়েট

সবুজ কাজী জানান, গতকাল রাতে চাচাতো ভাইয়ের বিয়ের বাজার করে খুলনা থেকে ফিরছিলাম। দৈবজ্ঞহাটি বাজার থেকে বাড়ি যাওয়ার পথে একই কলেজের শিক্ষার্থী সৌরভ, শাওন, আব্দুল্লাহ ও চায়ের দোকানদার বাবু জোরপূর্বক অটো থেকে নামিয়ে পাশের মাছের আড়তে নিয়ে যান। সেখানে আমার চোখ বেঁধে ও শার্ট-প্যান্ট খুলে মারধর করেন। রডের আঘাতে আমার মাথা ফেটে যায়।

সবুজ কাজীর স্ত্রী বিথি আক্তার জানান, মুঠোফোনে খবর পেয়ে মাছের আড়তে গিয়ে দেখি শর্ট-প্যান্ট পরা আমার স্বামী পড়ে আছে। সবুজের কাছে থাকা ৪২ হাজার টাকা ও দুটো মুঠোফোন নিয়ে যান হামলাকারীরা। পরে পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে আসি।

সেলিমাবাদ কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল জানান, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ কাজীর ওপর হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, সবুজ কাজী নামের এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছা…
  • ০৯ আগস্ট ২০২৬
ইউজিসির মাধ্যমে ব্যয়ভারসহ ইন্টার্নশিপ চালুর প্রস্তাব নোবিপ্…
  • ০৯ আগস্ট ২০২৬
‘প্রিয় মা আমি আর পারলাম না...’
  • ০৯ আগস্ট ২০২৬
ছাত্রত্ব শেষেও হলে থাকার বিশেষ সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প…
  • ০৯ আগস্ট ২০২৬
বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
  • ০৯ আগস্ট ২০২৬