ছাত্র অধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামিন

১৪ নভেম্বর ২০২২, ০৬:০৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
ছাত্র অধিকার পরিষদ

ছাত্র অধিকার পরিষদ © সংগৃহীত

ছাত্র অধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের এক নেতার করা মামলায় এই জামিন দেওয়া হয়। 

সোমবার মঞ্জুর করে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ বিলকিছ আক্তার জামিন। জামিন পাওয়া নেতাকর্মীরা হলেন তসলিম হোসাইন অভি, মামুনুর রশিদ, নাজমুল হাসান, রাকিব, আরিফুল ইসলাম, তাওহীদুল ইসলাম, মো. রাকিব ও সাজ্জাদ হোসেন পারভেজ। তবে তাদের বিরুদ্ধে অপর একটি মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না।

আরও পড়ুন: শিক্ষকদের আন্দোলনে অচল বশেমুরবিপ্রবি, ষষ্ঠ দিনেও বন্ধ পাঠদান

আগামী ২০ নভেম্বর অপর মামলায় জামিন শুনানির দিন ধার্য আছে বলে জানিয়েছেন, আসামিপক্ষের আইনজীবী মাসুদ তালুকদার।

গত ৭ নভেম্বর এ দুই মামলার অপর আট আসামি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেন ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সাদ্দাম হোসেন, আব্দুল কাদের, তরিকুল ইসলাম, আসিফ মাহমুদ, জাহিদ হোসেন ও সানাউল্লাহ জামিনে মুক্তি পান।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্র অধিকারের নেতাকর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগ। পরে ঢাকা মেডিকেল কলেজে দ্বিতীয় দফায় হামলা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। 

এ সময় ছাত্রলীগের সহায়তায় এ ২৪ নেতাকর্মীকে আটক করে শাহবাগ থানা পুলিশ। এরপর ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে দলটির দুই কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন ও আমিনুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় এ দুটি মামলা দায়ের করেন।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬