সভাপতি রিয়াজ, সম্পাদক রাফিদ

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে কমিটি দিল ছাত্রদল

১৪ নভেম্বর ২০২২, ০৫:৪৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
ইউএপিতে কমিটি দিল ছাত্রদল

ইউএপিতে কমিটি দিল ছাত্রদল © টিডিসি ফটো

বেসরকারি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের(ইউএপি) কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল রবিবার (১৩ নভেম্বর) শাখা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। কমিটিতে সভাপতি করা হয়েছে মো. রিয়াজ হাসানকে আর সাধারণ সম্পাদক হয়েছে রাফিস সরদারকে।

আগামী এক বছরের জন্য এ কমিটি দেওয়া হয়েছে বলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের(ইউএপি) ছাত্রদলকে পুর্ণাঙ্গ কমিটির খসড়া করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তরে জমা দিতে হবে।

আরও পড়ুন: আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, নতুন নেতৃত্বে আসছেন কারা

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের(ইউএপি) শাখা ছাত্রদলের আংশিক কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে আরও যারা রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সালমান ফারসি এবং সাংগঠনিক সম্পাদক মো. সাদি মাহদী আব্দুল কাহ্হাব।

সাময়িক বরখাস্ত ঢাবি অধ্যাপক কলিমুল্লাহ-শিবলী রুবাইয়াত-জামাল…
  • ২৩ জুন ২০২৬
গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬