কাফনের কাপড় পরে ছাত্রলীগ নেতাকর্মীদের আমরণ অনশন 

১৪ নভেম্বর ২০২২, ১২:০৬ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা

কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা © সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। বিবাহিত, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও জঙ্গি মামলার আসামির ভাই জামিল হোসেনকে ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি করার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হচ্ছে। পাশাপাশি ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনিরের বহিষ্কার দাবি জানিয়েছেন তারা।

অনশনকারীরা ধামরাই উপজেলা ছাত্রলীগের পকেট কমিটি বাতিল এবং ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদককে দল থেকে বহিষ্কার করা না পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান এতে যদি কোনো প্রতিকার না মিলে তাহলে আরও কঠোর ও বড় আকারে আন্দোলন করবেন তারা।

আরও পড়ুন:  এবার প্রেমের টানে জামালপুরের যুবক উড়ে গেলেন ইন্দোনেশিয়ায়

শনিবার বিকাল ৪টায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে পদবঞ্চিত ও দলের দুর্দিনের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীরা এ ব্যতিক্রমধর্মী কর্মসূচি শুরু করেছেন ।

ঢাকা আরিচা-মহাসড়কে ঝাড়ু মিছিল করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন কয়েকশ ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মী। যদি এই পকেট কমিটি বাতিল না করেন তাহলে আরও কঠোরতম ও বড় আঁকারে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।

ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির জানান, সম্মেলনের মাধ্যমে কমিটি করা না হলেও সঠিকভাবেই গঠন করা হয়েছে। পদ না পেয়ে কিছু নেতাকর্মী আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। 

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর ধামরাই উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন হয়েছে অনেক যাচাই বাছাইয়ের পর। পদ না পাওয়া নেতারা আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমাদের হেয় করার উদ্দেশ্যেই এ ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে।

সাময়িক বরখাস্ত ঢাবি অধ্যাপক কলিমুল্লাহ-শিবলী রুবাইয়াত-জামাল…
  • ২৩ জুন ২০২৬
গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬