বিবাহিত-ছাত্রদল নেতাকে নিয়ে ইউনিয়ন ছাত্রলীগের কমিটি

১২ নভেম্বর ২০২২, ০৬:১১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
মোঃ ফারুক হোসেন

মোঃ ফারুক হোসেন © টিডিসি ফটো

পটুয়াখালীর দুমকিতে সদ্যঘোষিত মুরাদিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের কমিটিতে বিবাহিত ও ছাত্রদলের সহ-সভাপতিকে, ছাত্রলীগের সভাপতির পদ দিয়ে কমিটি ঘোষণার অভিযোগ উঠেছে। 

গতকাল শুক্রবার (১১ নভেম্বর) দুমকি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম জীবন ও সাধারণ সম্পাদক মো. সবুজ সিকদারের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে মুরাদিয়া ইউনিয়নে মোঃ ফারুক হোসেনকে সভাপতি ও মোঃ সিফাত হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি গঠনের পর থেকে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

আরও পড়ুন: ঢাকা শহরের কোনো এক জায়গায় খুন হতে পারে ফারদিন: ডিবি

আজ শনিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদবঞ্চিত নেতা-কর্মীরা অভিযোগ করেন, উক্ত কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেন বিবাহিত এবং তার একটি সন্তানও রয়েছে। পূ্র্বে তিনি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পদে ছিলেন। এসংক্রান্ত ডকুমেন্টস্ গণমাধ্যমকর্মীদের হাতে এসেছে।

হাতে আসা কাবিননামা মোতাবেক দেখা যায়, ফারুক ২০১৯ সালের ১৬ জুলাই নিকাহ রেজিস্ট্রার ও কাজী'র দফতরে তিন লাখ টাকা দেনমোহর ধার্য করে জান্নাতুল ফেরদৌসী নামে এক জনকে বিয়ে করেন। 

ঘটনার সত্যতা শিকার করে বিয়ে পড়ানো কাজী জানান, উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতার চাপে তিনি বিষয়টি গোপন রেখেছেন। 

অভিযোগ অস্বীকার করে মো.ফারুক হোসেন বলেন, এগুলো আমার বিরুদ্ধে সম্পূর্ণ সাজানো ভিত্তিহীন অভিযোগ। 

ঘটনা অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম জীবন বলেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ফারুক এর আগেও ছাত্রলীগের কমিটিতে ছিলেন। 

সদ্যঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.তানভীর হাসান আরিফ বলেন, বিভিন্ন  উপজেলায় এই কমিটি যারা দিচ্ছে তাদের কমিটি দেওয়ার অনুমতি নেই। এই কমিটি গ্রহণ যোগ্য হবে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং ছাত্রলীগে বিবাহিত, অছাত্র, অনুপ্রবেশকারীদের কোন স্থান দেওয়া হবে না। 

বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ববি শিক্ষার্থী, অনির্দিষ্টকালের জন…
  • ০৯ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, ৪ দফা দাবিতে মহাসড়ক অবর…
  • ০৯ আগস্ট ২০২৬
রাত পোহালেই ১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে
  • ০৯ আগস্ট ২০২৬