মহাসমাবেশে যুবলীগ নেতার মৃত্যু

১১ নভেম্বর ২০২২, ০৫:০৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
যুবলীগের মহাসমাবেশ

যুবলীগের মহাসমাবেশ © সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাববেশে যোগ দিয়েছিলেন রাজশাহীর মোহনপুর থানার বাকশীমইল ইউনিয়নের যুবলীগের সভাপতি জিন্নাত আলী হারুন (৪৫)। সমাবেশস্থলে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার।

এ ছাড়া অসুস্থ হয়ে পড়েছেন মোহনপুর উপজেলার যুবলীগের সহসভাপতি খন্দকার মোতালেব হোসেন দোলন (৪২)। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহসিন হলে মাঠে সমাবেশের জন্য অপেক্ষা করছিলেন হারুন ও দোলন। সেখানেই দুজন অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের ঢামেকে নিয়ে গেলে দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসকরা হারুণকে মৃত ঘোষণা করেন।

মোহনপুর উপজেলার ধরইল ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন জানান, যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার ভোরে ঢাকায় পৌঁছান হারুণ ও দোলন। তারা একসঙ্গে ঢাবি এলাকাতেই ছিলেন। পরে মোহসিন হলের মাঠে তারা অসুস্থ হয়ে পড়েন বলে খবর পাই। অসুস্থ অবস্থায় দোলনকে ঢাকা মেডিকেলের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

সালমানের সঙ্গেই যদি এমন হয়, তাহলে ভাবুন দোকানদার-ছোট ব্যবসা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিজেএসে সুপারিশপ্রাপ্ত হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬