এবার ইডেন কলেজ ছাত্রলীগ কমিটির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

০৯ নভেম্বর ২০২২, ১০:১৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM

© ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার (৯ নভেম্বন) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে চরামাস সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকার পর গত শনিবার (৫ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমিটির ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছিল।

গত সেপ্টেম্বরের শেষের দিকে দুই পক্ষের রেষারেষি ও মারামারির ঘটনা ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৭ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।

তখন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।

‘একইসঙ্গে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে, প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, তানজিলা আক্তার, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা ঊর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখি এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা, সূচনা আক্তারকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।’

‘এই বিশৃঙ্খলার সঙ্গে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের যারা জড়িত রয়েছেন, অধিকতর তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের এলপিজি কার্ড দেবে সরকার:…
  • ২৭ এপ্রিল ২০২৬
অতিরিক্ত গেমিং ও জুয়ায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • ২৭ এপ্রিল ২০২৬
মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহালই থাকছে
  • ২৭ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষক সুদীপের সঙ্গে আরেক ‘ছাত্রীকে অন্তরঙ্গ’ দেখে ক্ষ…
  • ২৭ এপ্রিল ২০২৬
মনোনয়ন বাতিলের পর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন…
  • ২৭ এপ্রিল ২০২৬
মুদিদোকানি নারীর মরদেহ উদ্ধার
  • ২৭ এপ্রিল ২০২৬