আরও দুই কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণা

০৮ নভেম্বর ২০২২, ০৮:৫০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
লোগো

লোগো © ফাইল ছবি

আরও দুটি কলেজে কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যার পর পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কলেজ দুটির কমিটির কথা জানানো হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগ, কবি নজরুল সরকারি কলেজ শাখা এবং বাংলাদেশ ছাত্রলীগ,সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হয়েছেন এম ওয়াসিম রানা ও সাধারণ সম্পাদক করা হয়েছে মো. ফারুক হাওলাদারকে। অন্যদিকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি হয়েছেন মো. রাহাদ মোড়ল আর সাধারণ সম্পাদক হিসেবে রয়েছে মো. আশিকুর রহমান আশিক।

প্রসঙ্গত, আগামী ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর গতকালও (সোমবার) দিনভর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচটি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা ছাত্রলীগের প্যাডে পিরোজপুর জেলা শাখার আংশিক কমিটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি, বগুড়া জেলা শাখার আংশিক কমিটি, পাবনা জেলা শাখার আংশিক কমিটি এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬