ঢাবির সুফিয়া কামাল হল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

০৬ নভেম্বর ২০২২, ১১:৪১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
ছবিতে বামে সাধারণ সম্পাদক রিমা আক্তার এবং ডানে পূজা কর্মকার

ছবিতে বামে সাধারণ সম্পাদক রিমা আক্তার এবং ডানে পূজা কর্মকার © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

রবিবার (৬ নভেম্বর) রাতে সাড়ে দশটায় ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি পূজা কর্মকারকে সভাপতি ও রিমা আক্তারকে সাধারণ সম্পাদক করে এ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

কমিটিতে ১নং সহ-সভাপতি হয়েছেন মৌরি তানিয়া, ১ন যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোছাঃ হাবিবা আক্তার মোহিনী এবং ১নং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইতি খাতুন।

এছাড়া কমিটিতে দপ্তর সম্পাদক এবং প্রচার সম্পাদক হলেন  যথাক্রমে মোসা. সুমাইয়া এবং কারিমুন খাতুন।

১৩১ সদস্যের কমিটিতে সহ-সভাপতি ১৫ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক ১১ জন, সাংগঠনিক সম্পাদক ১১ জন, সম্পাদক ৩০ জন, উপ-সম্পাদক ৩০ জন, সহ-সম্পাদক ১৬ জন এবং সদস্য ১৬ জন।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬