জবি ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার

০৫ নভেম্বর ২০২২, ০৯:২১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
লোগো

লোগো © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। 

শনিবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।’’

এর আগে গত জুন ছয় মাসের মাথায় বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে জবি ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। 

এর আগে দীর্ঘ ২২ মাস পর এ বছরের ১ জানুয়ারি ইব্রাহিম ফরাজিকে সভাপতি এবং আকতার হোসেনকে সম্পাদক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কমিটি দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। 

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬