গরু চুরি করে গ্রেফতার নেত্রীকে অব্যাহতি দিল ছাত্রলীগ 

০২ নভেম্বর ২০২২, ০৭:৩৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
ছাত্রলীগ নেত্রী বাবলী

ছাত্রলীগ নেত্রী বাবলী © সংগৃহীত

ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা জেলা ছাত্রলীগ। সেই সঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে তার বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। আজ গরু চুরির সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ।  

বুধবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

উল্লেখ্য, আজ গরু চুরির মামলায় ঢাকার ধামরাইয়ে বাবলি আক্তার বাবলী নামে এক ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন। আজ বুধবার (২ নভেম্বর) ভোর রাতে তাকে সাভার পৌর এলাকার নয়াবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার বাবলী সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, ধামরাইয়ের কয়েকটি গরু চুরি হলে মামলা দায়ের করেন ভুক্তভোগী। সেই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে বাবলী চুরি করা গরুগুলো নিজের হেফাজতে রাখতেন। পরে সুযোগ বুঝে বিক্রি করে দিতেন। গরু চুরি মামলায় সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬