এক যুগ পর কমিটি পেল নজরুল কলেজ ছাত্রদল

২৮ অক্টোবর ২০২২, ১০:৪৭ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
লোগো

লোগো © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার মোট ছয়টি ক্যাম্পাসে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ ও সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের অনুমতি প্রদান করা হলো।

আরও পড়ুন: ঢাকা কলেজ ছাত্রদলের ২৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এবারই প্রথম পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোট ২৮৩ জন পদ পেয়েছেন। এছাড়া এক যুগ পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে কবি নজরুল সরকারি কলেজ এতে ৩০২ সদস্য নিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাইয়্যেদুর রহমান সাইদ বলেন, এর আগে ২০১০ সালে কলেজ ছাত্রদলের কমিটি হয়েছিল। প্রায় ১২ বছর পর আবার আজ কমিটি হলো। এতে ত্যাগী ও নির্যাতিত কর্মীদের প্রাধান্য দেয়া হয়েছে। এক যুগ পর কমিটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেতারা।

বিদ্যুৎ জটিলতায় একটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিন ও নুসরাত— কার কোন কারণে মনোনয়নপত্র স্থগিত-বাতি…
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখনের পাশে রাব…
  • ২২ এপ্রিল ২০২৬
হাম শনাক্তকারী কিটের স্বল্পতা আছে: সংসদে প্রধানমন্ত্রী
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে গিয়েছেন জনগণের সমস্যা সমাধান করতে, যে কারণে বললেন তা…
  • ২২ এপ্রিল ২০২৬
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হয় ‘গুলশান’ থেকে: সারজিস
  • ২২ এপ্রিল ২০২৬