রুয়েট ছাত্রলীগে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেয়ার নির্দেশ

২৫ অক্টোবর ২০২২, ০৮:২৯ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪২ AM
লোগো

লোগো © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের নতুন কমিটি করা হবে। এজন্য নতুন কমিটিতে আগ্রহী পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করেছে শাখা ছাত্রলীগ। সোমবার (২৪ অক্টোবর) রুয়েট ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসফাক ইয়াসশির ইপু এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, রুয়েট ছাত্রলীগের সম্মেলন হয় ২০১৬ সালের ৭ ডিসেম্বর। এরপর ১১ ডিসেম্বর নাঈম রহমান নিবিড়কে সভাপতি ও চৌধুরী মাহাফুজুর রহমান তপুকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

পরে ২০১৭ সালের ৩০ জুলাই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। নিবিড় রুয়েটে চাকরি নিয়ে গত বছর সভাপতির পদ থেকে অব্যাহতি চান। পরে অব্যাহতি দিয়ে ইসফাক ইয়াসশির ইপুকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ওই কমিটির মেয়াদ ২০১৮ সালে শেষ হয়েছে।   

ইসফাক ইয়াসশির ইপু বলেন, রোববার (২৩ অক্টোবর) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রত্যাশীদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত জমার নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত নেতারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন। দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন- কেন্দ্রীয় কমিটির উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খাদিমুল বাশার জয় এবং উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক খন্দকার হাবীব আহসান

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬