সভাপতি-সম্পাদককে বহিষ্কার করে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

১৯ অক্টোবর ২০২২, ১০:৫৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
সভাপতি-সম্পাদক

সভাপতি-সম্পাদক © সংগৃহীত

বিতর্কিত কর্মকাণ্ডের জেরে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে। বুধবার রাতে (১৯ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, রাজশাহী জেলা শাখা কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রতিবেদন অনুসারে ‘নৈতিক স্খলনজনিত কারণে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো। তবে তার বিরুদ্ধে বিএনপি-জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ সত্য প্রমাণিত হয়নি।

তাছাড়া নৈতিক স্খলনজনিত কারণে সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে সংগঠন থেকে থেকে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে রাজশাহী জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্তাধীন অবস্থায় রাজশাহী জেলা শাখা কর্তৃক স্বাক্ষরিত বাগমারা উপজেলা শাখার যে কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টিগোচর হয়েছে যা অবৈধ বলে বিবেচিত হবে এবং রাজশাহী জেলা শাখার সকল নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হলো।

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ‘অপকর্ম’ তদন্তে গত ১৬ সেপ্টেম্বর কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে তদন্ত কমিটি তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করে। গত ২৫ সেপ্টেম্বর এ প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা নিলো কেন্দ্রীয় ছাত্রলীগ।

দ্বিতীয়দিনে ৫ বিভাগের ৫৪৫ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৮ এপ্রিল ২০২৬
আত্মহত্যা করা সেই পুলিশের স্ত্রীও পুলিশ, নেপথ্যে যা জানা যা…
  • ১৮ এপ্রিল ২০২৬
মিথ্যা প্রোপাগান্ডা নয় শিষ্টাচার ও ন্যায়বিচারের রাজনীতিতেই …
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউরোপের ৭ দেশে বিকল্প শ্রমবাজার সন্ধানে চুক্তি করছে সরকার: …
  • ১৮ এপ্রিল ২০২৬
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় এসএসসি পরীক্ষার্থীর
  • ১৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাত এখন একটি ডিজাস্টার, হাসপাতাল না বলে বাজার বলা …
  • ১৮ এপ্রিল ২০২৬