দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেবে ছাত্রলীগ

১৮ অক্টোবর ২০২২, ০৪:০৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
আল নাহিয়ান খান জয়

আল নাহিয়ান খান জয় © ফাইল ছবি

সারাদেশের বিভাগগুলোতে বিএনপির চলমান আন্দোলনে কড় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। তিনি বলেছেন, বিএনপি বিভিন্নভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এটা কিন্তু মানুষ স্বাভাবিকভাবে মেনে নেবে না। সাধারণ শিক্ষার্থী এবং এ দেশের ছাত্রসমাজ এবং বাংলাদেশ ছাত্রলীগ এ বিষয়ে সচেতন রয়েছে।

বিএনপির আন্দোলন নিয়ে সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকার জয় এসব কথা বলেন। তিনি বলেন, ‘‘অনেক ১০ ডিসেম্বর চলে গেছে। এই ১০ ডিসেম্বর কোন ১০ ডিসেম্বর সেটা কিন্তু বিএনপি বলেনি। তারা এরকম অনেক হাকডাক দিয়েছে। তাদের কোন কথা কাজে রূপান্তর হয়নি। তারা কথায় বিশ্বাসী, কাজে না। কারণ বিএনপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। জনবিচ্ছিন্ন হয়ে তারা এখন নাম সর্বস্ব দলে পরিণত হয়েছে।’’

বাংলাদেশ ছাত্রলীগ ভাতৃপ্রতীম সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে রয়েছে উল্লেখ করে জয় বলেন, আগামীর বাংলাদেশের নেতৃত্বের যে ধারাবাহিকা—বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সেটা অব্যাহত থাকবে। আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ পাশে থেকে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: মাস্টার্স শেষ হলেও ১৫ বছরে অনার্স শেষ হয়নি ছাত্রলীগ সভাপতির

তিনি বলেন, তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড ছিলেন। তার পিতা খুনী জিয়াউর রহমান জাতির পিতার হত্যাকাণ্ডের মাধ্যমে এ দেশে অন্ধাকারাচ্ছন্ন যুগের সূচনা করেছিল। জাতির পিতাকে হত্যার পর তারা এ দেশকে আবার পাকিস্তানের হাতে তুলে দিতে চেয়েছিল। কিন্তু আমাদের নেত্রী ১৯৮১ সালে দেশে ফিরে এসে মানুষের ভাগ্য উন্ননের রাজনীতি শুরু করেন।

বিএনপিকে হুশিয়ারী করে জয় বলেন, যারা দেশবিরোধী ষড়যন্ত্র করবে তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত আছে। বিএনপি যেভাবে শান্তিপূর্ণ কর্মসূচির নাম করে এ বাংলাদেশকে অশান্ত করছে, এটার সুযোগ তো কেউ দেবে না। বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

পুরান ঢাকায় মেসিদের খেলা দেখতে যাওয়ার সময় প্রাণ গেল বিশ্ববি…
  • ২৩ জুন ২০২৬
শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক …
  • ২৩ জুন ২০২৬
‘চিল কখনো কাকের পেছনে লাগে না, কাক চিলের পিছে লাগে’
  • ২৩ জুন ২০২৬
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক
  • ২৩ জুন ২০২৬
পবিত্র আশুরায় তাজিয়া মিছিল ঘিরে হামলার শঙ্কা নেই: ডিএমপি …
  • ২৩ জুন ২০২৬
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৩ জুন ২০২৬