ঢাবিতে ফার্মেসি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্রলীগের কমিটি ঘোষণা 

১৮ অক্টোবর ২০২২, ১০:৩০ AM
ঢাবি ও ছাত্রলীগ

ঢাবি ও ছাত্রলীগ © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদ শাখা ছাত্রলীগ ও ব্যবসায় শিক্ষা অনুষদ শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ই অক্টোবর) সকাল ১০ টা ২০ মিনিটে ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে ফার্মেসি অনুষদ শাখা ছাত্রলীগ এবং  ব্যবসায় শিক্ষা অনুষদ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়েছে। 

নতুন এই কমিটিতে ফার্মেসি অনুষদ শাখা ছাত্রলীগের সভাপতি হলেন এহতেসানুল হক আনাস ও সাধারণ সম্পাদক হলেন প্রসেনজিৎ কুমার পাল।

অন্যদিকে ব্যবসায় শিক্ষা অনুষদ শাখা ছাত্রলীগের সভাপতি হলেন মো. খোকন মিয়া ও সাধারণ সম্পাদক হলেন সাফওয়ান চৌধুরী। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬