পরীক্ষায় দিতে পারবেন না কারাবন্দী ছাত্র অধিকারের নেতারা

১০ অক্টোবর ২০২২, ০২:৩১ PM
পরীক্ষায় অংশ নিতে না–পারা ছাত্র অধিকার পরিষদের তিন নেতা

পরীক্ষায় অংশ নিতে না–পারা ছাত্র অধিকার পরিষদের তিন নেতা © সংগৃহীত

নিজেদের চূড়ান্ত পরীক্ষা (স্নাতক দ্বিতীয় ও তৃতীয় বর্ষ) পরীক্ষা দিতে পারবেন না বুয়েটের ছাত্র আবরার ফাহাদের স্মরণসভা করতে গিয়ে গ্রেফতার হওয়া ছাত্র অধিকার পরিষদের তিন নেতা ৷ ছাত্রলীগের করা দুই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন এই তিন নেতা।

পরীক্ষায় অংশ নিতে না–পারা ছাত্র অধিকার পরিষদের এই তিন নেতা হলেন সংগঠনের ঢাকা কলেজ শাখার সাবেক সহসভাপতি মোহাম্মদ রাকিব ও সাবেক সহসাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবু মো. কাউছার।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এর মধ্যে দুজনের আজ সোমবারও একটি পরীক্ষা ছিল। চলতি মাস ও আগামী মাসে তাঁদের আরও বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে। আরেক নেতার একটি পরীক্ষা রয়েছে আগামী বুধবার।কারাগারে থাকায় এই তিন নেতার সামনের পরীক্ষাগুলোতে অংশগ্রহণও সম্ভব নয়।

এছাড়া তারা তিনজনই নিয়মিত শিক্ষার্থী বলে জানা গেছে। 

অপরদিকে মঙ্গলবার (১১ অক্টোবর) ছাত্র অধিকারের ২৪ নেতা-কর্মীর জামিন আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে। ছাত্র অধিকারের নেতা-কর্মীদের প্রত্যাশা, আগামীকাল জামিন পাবেন দুই মামলায় গ্রেফতার থাকা সংগঠনের ২৪ নেতা-কর্মী।

এর আগে গত শুক্রবার বিকেলে বুয়েট শিক্ষার্থী আবরারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদের’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে স্মরণসভার আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ। সেখানে হামলা করে তাঁদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয় ছাত্রলীগ।

এরপর ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন ও আমিনুর রহমান গত শুক্রবার রাতেই শাহবাগ থানায় ছাত্র অধিকার পরিষদের ২৫ নেতা-কর্মী ও অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করেন।

ক্যাশিয়ার নিয়োগ দেবে আড়ং, আবেদন এইচএসসি পাসেই
  • ২৩ জুন ২০২৬
উজানের ঢলে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তিস্তার পানি
  • ২৩ জুন ২০২৬
বেকারদের খণ্ডকালীন চাকরি দেওয়াসহ দুই দাবি নুসরাত তাবাসসুমের
  • ২৩ জুন ২০২৬
বিদ্যালয়ের পানি পানে অসুস্থ ৩২ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
  • ২৩ জুন ২০২৬
পলাশি হলো সেই আয়না যার মাধ্যমে শত্রু-মিত্র চেনা যায়
  • ২৩ জুন ২০২৬
৫ লাখ টাকা দান করলেন ডিসি সারওয়ার আলম
  • ২৩ জুন ২০২৬