স্বাধীনতার পর সব উন্নয়ন আওয়ামী লীগের হাত ধরেই: লেখক

২৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৫১ PM
লেখক ভট্টাচার্য

লেখক ভট্টাচার্য © ফাইল ছবি

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার পর দেশের যত উন্নয়ন সবকিছু আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ছাত্রলীগকে মানুষের ঘরে ঘরে যেতে হবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হল, ইডেন কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজের ৭৬ মেধাবী ছাত্রীকে সাইকেল উপহার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

লেখক বলেন, একটা শ্রেণি ছাত্রলীগকেই ভয় পায়। কারণ তারা জানে ছাত্রলীগ হচ্ছে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড। ছাত্রলীগকে ক্ষতিগ্রস্ত করা গেলে স্বাধীনতা বিরোধীরা সুবিধা পাবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রলীগের সাইকেল পেলেন ৭৬ ছাত্রী

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধনে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার এবং উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ফারুক আহম্মেদ ও আনোয়ার হোসেন।

সংগঠনটির নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে লেখক আরও বলেন, ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। বিরোধী পক্ষকে সমালোচনার সুযোগ সৃষ্টি করতে কোন ইস্যু তুলে দেওয়া যাবে না।

ট্যাগ: রাজনীতি
নিয়োগে অনিয়ম, এলপিআরে থাকা ঢাবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বা…
  • ২৩ জুন ২০২৬
৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৭ জুন পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬
সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বদলানো যা…
  • ২৩ জুন ২০২৬