ঢাবিতে ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদলের দুই নেতার অবস্থা আশঙ্কাজনক

২৯ সেপ্টেম্বর ২০২২, ১০:০১ AM
ছাত্রদলের আহত নেতাদের দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ছাত্রদলের আহত নেতাদের দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত হওয়ায় ছাত্রদলের নেতাদের দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৮ সেপ্টেম্বর) তিনি কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে তাদের দেখতে যান। এ সময় চিকিৎসকদের কাছে তাদের খোঁজ-খবর নেন।

মির্জা ফখরুল বলেন, ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ১৫ জন নেতা গুরুতর জখম হয়েছেন। এ হাসপাতালে ভর্তি আছে সাতজন। তাদের সবার অবস্থা গুরুতর। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরো বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বর্বরোচিত ও মধ্যযুগীয় কায়দায় হামলার মধ্য দিয়ে প্রমাণিত হলো আওয়ামী লীগ সন্ত্রাসী দল। তাদের পেটুয়া বাহিনী ছাত্রলীগ। সন্ত্রাসের মধ্য দিয়ে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে তারা।’

আরো পড়ুন: ঢাবিতে ছাত্রদলের ওপর হামলাকারী সবাই ছাত্রলীগের

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ বিএনপি ও ছাত্রদেলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ধানমন্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে মুন্সিগঞ্জে পুলিশি হামলায় আহত জাহাঙ্গীরকে দেখতে যান বিএনপি মহাসচিব।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence