ঢাবিতে হামলা: ছাত্রদলের দুইদিনের কর্মসূচি ঘোষণা

২৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৫০ PM
ছা্ত্রলীগের হামলা ও হামলায় আহতরা

ছা্ত্রলীগের হামলা ও হামলায় আহতরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগ কর্তৃক নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক পূর্বনির্ধারিত সময়ে প্রশাসনিক ভবনে যাওয়ার পথে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের ওপর ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়েছেন শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একাধিক নেতাকর্মী। ছাত্রলীগের এই নির্মম হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।।

কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল; বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘প্রতিবাদী ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬