তদন্ত কমিটি থেকে নাম প্রত্যহার করলেন বেনজির নিশি

২৬ সেপ্টেম্বর ২০২২, ১২:১৬ AM
বেনজির হোসেন নিশি

বেনজির হোসেন নিশি © ফাইল ফটো

ইডেন কলেজের ছাত্রলীগের দুই গ্রুপের বিশৃঙ্খলা তদন্তে গঠিত কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি। তবে কমিটির আরেক সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি তিলোত্তমা শিকদারের বিষয়ে কিছু জানা যায়নি।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নাম প্রত্যাহারের বিষয়টি বেনজির হোসেন নিশি নিজেই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কলেজের কেউ এই কমিটি নিয়ে প্রশ্ন তুললেও আমি নাম প্রত্যাহার করতাম। সেখানে এই কমিটি নিয়ে অনেকেই অনেক কথা বলছে। তাই কমিটিতে থাকার প্রশ্নই আসে না। আমি আমার নাম প্রত্যাহার করেছি। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করব।

এর আগে রোববার সকালে ইডেন কলেজের ঘটনা তদন্তের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিলোত্তমা শিকদার ও বেনজির নিশিকে সদস্য করে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

প্রসঙ্গত, গণমাধ্যমে সাক্ষাতকার দেওয়ায় গতকাল শনিবার ইডেন কলেজ ছাত্রলীগের সহ সভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধরের অভিযোগ উঠে একই কমিটির সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে। এই ঘটনা রোববার কলেজ ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনেও এই দুই গ্রুপের নেতাকর্মীদেএ মধ্যে সংঘর্ষ হয়। 

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬