আহত ইডেন ছাত্রলীগ সভাপতি রিভা, ঢাকা মেডিকেলে ভর্তি

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:১১ PM
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা © সংগৃহীত

দুপক্ষের সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে রিভাকে নিয়ে আসে ইডেন কলেজ প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

এছাড়া জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঋতু আক্তারও (২৭)।

আরও পড়ুন: ইডেন থেকে রিভার আয় কত, জানাল ভুক্তভোগীরা

উল্লেখ্য, ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা এবং সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সংবাদ সম্মেলন চলাকালীন সংগঠনটির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। শাখা ছাত্রলীগের এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সংবাদ সম্মেলন চলাকালে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

এদিকে ইডেন ছাত্রলীগের সংঘর্ষ সামাল দিতে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ ঘটনায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন।

এর আগে, ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করেন ইডেন কলেজ ছাত্রলীগের একাংশ। কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের সামনে এক সংবাদ সম্মেলনে শাখা ছাত্রলীগের সহসভাপতি সুস্মিতা বাড়ৈ, জান্নাতুল ফেরদৌসসহ অন্য নেত্রীরা এ ঘোষণা দেন। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিও অনাস্থা জ্ঞাপন করেন তারা।

শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সিটবাণিজ্যসহ নানান বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী। এরপরই তার ওপর নির্যাতন নেমে আসে। নির্যাতনের ঘটনা জানাজানি হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। এ সময় তারা ক্যাম্পাসে মিছিল বের করেন।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৭ জুন পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬
সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বদলানো যা…
  • ২৩ জুন ২০২৬
নবম পে-স্কেল: প্রথম ধাপে শতভাগ বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে অর্…
  • ২৩ জুন ২০২৬
বার কাউন্সিল পরীক্ষায় নিশ্চিত পাসের প্রলোভন, গ্রেপ্তার শফিক…
  • ২৩ জুন ২০২৬