শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি উসমান, সম্পাদক সজিব

২৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৭ AM
ছবিতে বামে সভাপতি উসমান গণি এবং ডানে সম্পাদক সজিব আহমেদ জয়

ছবিতে বামে সভাপতি উসমান গণি এবং ডানে সম্পাদক সজিব আহমেদ জয় © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী উসমান গণি। আর সাধারণ সম্পাদিক হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের সজিব আহমেদ জয়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্রদল শাবিপ্রবি শাখার ১৬তম কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি শিবানন্দ হাজং, মিলন বিশ্বাস, ওয়াসিম মোহাম্মদ শামস, সহ-সাধারণ সম্পাদক রাকেশ চন্দ্র দাস, তুহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক তুখোড় আরেং, প্রচার সম্পাদক শুভ্রদেব হাজং, অর্থ সম্পাদক সালমান শাহ, পাঠচক্র সম্পাদক জুয়েল চাকমা, দপ্তর সম্পাদক এমং ছাইন মারমা ও সাংস্কৃতিক সম্পাদক দিবাকর বিশ্বাস দিগন্ত।

কমিটিতে সিনিয়র সদস্য করা হয়েছে দ্বীনবন্ধু সরকার সৌরভকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন রনি হাজং, অন্তিক চৌধুরী, সজীব আহমেদ, হেদায়েত সাব্বির, নূর আলম ও অশেষ চাকমা।

টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬