এক মিলিয়ন হওয়ার পরদিন উধাও ভাইরাল সেই ‘তাজু ভাই ২.০’ পেজ

০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৯ PM
তাজু ভাইয়ের পেজ

তাজু ভাইয়ের পেজ © সংগৃহীত

স্থানীয় ভাষায় এলাকার নানান সমস্যা নিয়ে ‘সাংবাদিকতা’ ধাঁচে কন্টেন্ট বানিয়ে ভাইরাল হওয়া কুড়িগ্রামের নারায়ণপুরের তাজুল ইসলামের ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। রবিবার (৫ এপ্রিল) দুপুর থেকে ফেসবুকে উধাও হয়ে গেছে পেজটি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও তাজুল ইসলামের মেন্টর কবিরুল ইসলাম জানান, ‘অতি অল্প সময়ে এক মিলিয়ন ফলোয়ার ও অধিক ভিউ শুরু হওয়ায় সম্ভবত মেটা থেকে পেজটি যাচাই করার উদ্দেশ্যে সাময়িক অদৃশ্য করা হয়েছে। আশা করছি, কয়েক ঘণ্টার মধ্যে পেজটি তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’

মাত্র ১০ হাজারের কম ফলোয়ার নিয়ে গত ২৮ মার্চ আকস্মিক ‘ভাইরাল’ হয়ে যান তাজুল ইসলাম। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চরনারায়ণপুরের স্থানীয় একটি বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে নিজ পেজে একটি ভিডিও ছাড়েন তাজুল। কথা বলার ধরনের কারণে ভিডিওটি ট্রলের উদ্দেশ্যে ব্যাপক শেয়ার হতে থাকে।

অবশ্য কিছু সময়ের ব্যবধানে প্রশংসায় ভাসতে থাকে তার একাধিক ভিডিও। প্রত্যন্ত চরাঞ্চলের একজন স্বল্প শিক্ষিত দিনমজুর হয়েও এলাকার জনভোগান্তি নিয়ে তৈরি তাঁর বিভিন্ন কনটেন্ট ব্যাপক শেয়ার হতে থাকে। তাতেই সপ্তাহের ব্যবধানে তার পেজের ফলোয়ার বেড়ে এখন এক মিলিয়নের ওপর।


তবে আকস্মিক পেজটি উধাও হওয়ায় নেটিজেনদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা এ জন্য তাজুল ইসলামকে নিয়ে মেতে ওঠা অতি উৎসাহী কনটেন্ট নির্মাতাদের দায়ী করেছেন।

এ বিষয়ে কথা বলতে তাজুল ইসলামের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9