তাজু ভাইয়ের ফলোয়ার এখন ১ মিলিয়ন

০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪২ PM
ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু ভাই

ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু ভাই © সংগৃহীত

ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলামের (তাজু) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখে। 

আজ শনিবার (৪ এপ্রিল) এই উপলক্ষ্যে তার ফেসবুক পেজ ‘তাজু ভাই:২.০’ এক ভিডিও বার্তায় ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

ভিডিও বার্তায় তাজু ভাই বলেন, ‘আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে সবাইকে আমি ভালোবাসা জানাই। আজকে আমার ও মিলিয়ন ফলোয়ার আপ হয়ে গেছে। অনেক ধন্যবাদ।’

এরআগে অপর একটি পোস্টে গ্রামের মানুষের সাথে ছবি শেয়ার করে তাজু ভাই লিখেছেন, ‘আমার ভালোবাসার মানুষগুলোকে অনেক ধন্যবাদ, ১ মিলিয়ন ফলোয়ার ডান।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে তাজু ভাই:২.০ পেজটির ভিডিওগুলো। সহজ-সরল তাজু ভাইয়ের ভিডিওগুলো মন জয় করে নিয়েছে মানুষের। 

তাইজুল ইসলাম তাজু কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত নারায়ণপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সিরাজুল ইসলামের ছেলে ও তাহেরা বেগমের সন্তান। ছয় ভাই-বোনের মধ্যে তিনি বড়। জীবিকার তাগিদে ঢাকায় রাজমিস্ত্রির সহকারী (হেলপার) হিসেবে কাজ করেন। কাজের ফাঁকে ফাঁকে মোবাইল ফোনে মজার ভিডিও তৈরি করেন তিনি।

ট্যাগ: তাজু ভাই
সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬