ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

২৫ জুন ২০১৮, ০৭:২৪ PM

© সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের কালমেঘ বারঢালী এলাকায় বাসের ধাক্কায় নাজনীন (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজনীন বালিয়াডাঙ্গী উপজেলার ছোটপলাশবাড়ী গ্রামের নাজিরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে নাজনীন বাইসাইকেলে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়ক পার হচ্ছিল। এ সময় ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গীগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। পথিমধ্যে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

কাল ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ নিয়ে বড় সুখবর পেল সরকার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ, দল ঘোষণা বাংলাদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম আর বাড়ানোর পরিকল্পনা নেই
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬