তিউনিসিয়াকে বিধ্বস্ত করে সুইডেনের বিশাল জয়

১৫ জুন ২০২৬, ১০:৩২ AM , আপডেট: ১৫ জুন ২০২৬, ১০:৩৬ AM
সুইডেন ফুটবল দল

সুইডেন ফুটবল দল © সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর ম্যাচে আফ্রিকান পরাশক্তি তিউনিসিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে ইউরোপের শক্তিশালী দল সুইডেন। মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সুইডিশদের হয়ে জোড়া গোল করে জয়ের নায়ক বনে গেছেন ২২ বছর বয়সী তরুণ মিডফিল্ডার ইয়াসিন আয়ারি। 

দলের হয়ে বাকি তিনটি গোল করেছেন আলেকসান্দার ইসাক, ভিক্টর ইয়োকেরেস ও মাটিয়াস সভানবার্গ। তিউনিসিয়ার পক্ষে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন ওমর রেকিক। এর আগে এই গ্রুপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ও জাপান ২-২ গোলে ড্র করায়, আজকের এই দাপুটে জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জায়গা করে নিল সুইডেন।

ম্যাচের শুরু থেকেই তিউনিসিয়ার রক্ষণভাগে তীব্র চাপ সৃষ্টি করে খেলতে থাকে সুইডেন। যার সুফল তারা পেয়ে যায় ম্যাচের মাত্র ৭ মিনিটেই। বক্সের বাইরে থেকে ২২ বছর বয়সী তরুণ মিডফিল্ডার ইয়াসিন আয়ারির এক অসাধারণ ও দুর্দান্ত দূরপাল্লার শটে ১-০ গোলে এগিয়ে যায় সুইডিশরা। গোল খেয়ে তিউনিসিয়া ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও ম্যাচের ৩০তম মিনিটে আবারও তাদের স্তব্ধ করে দেন সুইডেনের তারকা ফরোয়ার্ড আলেকসান্দার ইসাক। তার নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করে ২-০ তে লিড নেয় সুইডেন।

দুই গোলে পিছিয়ে পড়েও বিরতির ঠিক আগে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় আফ্রিকান প্রতিনিধি তিউনিসিয়া। ম্যাচের ৪৩তম মিনিটে হানিবাল মেজব্রির বাড়ানো চমৎকার ক্রস থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান ওমর রেকিক। ফলে ২-১ ব্যবধানের উত্তেজনা নিয়ে প্রথমার্ধ শেষ করে দুই দল। প্রথমার্ধে সুইডেন স্পষ্ট আধিপত্য দেখালেও ম্যাচের দ্বিতীয়ার্ধে তিউনিসিয়াকে আর কোনো সুযোগই দেয়নি তারা।

দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে তিউনিসিয়ার ডিফেন্ডার ও গোলরক্ষকের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে সুইডেনের পক্ষে তৃতীয় গোলটি করেন ভিক্টর ইয়োকেরেস। তিউনিসিয়ার গোলকিপার শামাখ হাত দিয়ে বল বাড়িয়েছিলেন স্খিরির দিকে, কিন্তু তিনি খেয়াল করেননি যে খুব কাছেই ওত পেতে আছেন ক্ষীপ্র সুইডিশ স্ট্রাইকার ইসাক। ইসাক সহজেই স্খিরির কাছ থেকে বল কেড়ে নিয়ে পাশে থাকা ইয়োকেরেসকে পাস দেন এবং কোনাকুনি শটে বল জালে জড়াতে কোনো ভুল করেননি এই আর্সেনাল ফরোয়ার্ড। এই গোলের পর ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় তিউনিসিয়া।

ম্যাচের ৮৪তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই গোল উৎসবের খাতায় নাম লেখান মাটিয়াস সভানবার্গ। শুরুতে অফসাইডের কারণে রেফারি গোলটি বাতিল করলেও, পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে নিশ্চিত হওয়া যায় যে সভানবার্গ শট নেওয়ার আগে ইসাকের পা ছুঁয়েছিল বল। ফলে নাটকীয়তা শেষে রেফারি গোলের সিদ্ধান্ত দিলে সুইডেন ৪-১ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের যোগ করা মিনিটে (৯০+৬' মিনিটে) তিউনিসিয়ার কফিনে শেষ পেরেকটি ঠোকেন ম্যাচের প্রথম গোলদাতা ইয়াসিন আয়ারি। নিজের ব্যক্তিগত দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করে তিউনিসিয়ার বড় পরাজয় নিশ্চিত করেন এই মিডফিল্ডার।

ম্যাচের চূড়ান্ত পরিসংখ্যানও সুইডেনের একচেটিয়া আধিপত্যের প্রমাণ দেয়। পুরো ম্যাচে তিউনিসিয়া ৫১ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও কার্যকর আক্রমণে তারা ছিল অনেক পিছিয়ে। সুইডেন তিউনিসিয়ার গোলপোস্ট লক্ষ্য করে মোট ১৩টি শট নেয়, যার মধ্যে ৮টিই ছিল অন-টার্গেট বা গোলমুখে। 

বিপরীতে তিউনিসিয়া মাত্র ৫টি শট নিতে পেরেছে এবং তার মধ্যে মাত্র ২টি শট ছিল গোলমুখে। পাসের দিক থেকে দুই দলই প্রায় সমান ছিল; সুইডেন ৩২০টি পাস দিয়ে ৮২ শতাংশ একুরেসি বজায় রেখেছে, আর তিউনিসিয়া ৩৩১টি পাসের মধ্যে ৮০ শতাংশ নিখুঁত পাস দিয়েছে। পুরো ম্যাচে সুইডেন ৯টি এবং তিউনিসিয়া ৮টি ফাউল করেছে। তবে সুইডিশ ডিফেন্সের চমৎকার অফসাইড ট্র্যাপের কারণে তিউনিসিয়ার খেলোয়াড়রা সর্বোচ্চ ৬ বার অফসাইডের ফাঁদে পড়েন, যেখানে সুইডেন অফসাইড হয়েছে ৩ বার। কর্নার পাওয়ার ক্ষেত্রেও ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল ম্যাচ বিজয়ী সুইডেন।

স্পেন-পর্তুগাল ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার
  • ০৬ জুলাই ২০২৬
যুবককে অপহরণের ঘটনায় বিএনপি সভাপতিসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
  • ০৬ জুলাই ২০২৬
চসিক মেয়রের দাবি— দুই দিনের বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, অথচ ২…
  • ০৬ জুলাই ২০২৬
দিনাজপুর বোর্ডে এইচএসসি ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৮৫২, বহি…
  • ০৬ জুলাই ২০২৬
এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে বিস্ফোরণ
  • ০৬ জুলাই ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী উপাচার্য বদরুজ্জামান ভূঁ…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence