সুখবর পাচ্ছেন সৌম্য সরকার

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ PM
সৌম্য সরকার

সৌম্য সরকার © সংগৃহীত

সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। একই কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মাঠে নামতে পারবেন না তিনি। চোট থেকে সেরে উঠত অন্তত দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগবে তার। 

এদিকে লিটনের জায়গায় তিন ম্যাচের আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজের জন্য সৌম্য সরকার দলে ডাক পেয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি সূত্র। অবশ্য, এখনও দুবাইয়ের ভিসা মেলেনি সৌম্যর। ধারণা করা হচ্ছে, আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা ছাড়তে পারেন এই ওপেনার। 

অন্যদিকে আসন্ন এই সিরিজের জন্য এখনও দলই ঘোষণা করেনি বিসিবি। ধারণা করা হচ্ছে, ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে যাচ্ছেন লিটন। যে কারণে দ্রুতই দেশে ফিরবেন তিনি। 

সূত্র বলছে, লিটনের পরিবর্তে সাইফ হাসান ৫০ ওভারের ফরম্যাটে ডাক পেতে পারেন। এছাড়া টি-টোয়েন্টি সিরিজেও জাকের আলী অনিক বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন। ভারত ও পাকিস্তান ম্যাচে তিনিই ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

উল্লেখ্য, শারজাহতে আগামী ২, ৩ ও ৫ অক্টোবর গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর আবুধাবিতে তিনটি ওয়ানডে ম্যাচও খেলবে বাংলাদেশ। আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর মাঠে গড়াবে ম্যাচগুলো। আফগানিস্তান সিরিজের কারণে এশিয়া কাপের মিশন শেষে এখনও দেশে ফেরেনি বাংলাদেশ দল।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9