অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি আজ

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ AM
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট ম্যাচ

বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট ম্যাচ © সংগৃহীত

ভারতের কাছে হারের পরের দিনই বাংলাদেশের জন্য অপেক্ষা করছে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আনুষ্ঠানিকভাবে নাম দেওয়া না হলেও এই ম্যাচটি এক ধরনের অলিখিত সেমিফাইনাল হিসেবে গণ্য করা হচ্ছে। কারণ, জয়লাভ করলে ফাইনালে উঠবে দলটি, হারলে বিদায়। এশিয়া কাপের সুপার ফোর থেকে যে দল আজ বিজয়ী হবে, তারা নিশ্চিতভাবে ফাইনালে উঠবে।

ঠিক এই সমীকরণে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। বিজয়ী দলই ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে, যেখানে ইতোমধ্যে ভারত টিকিট পেয়ে বসেছে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ও পাকিস্তানের সর্বশেষ পাঁচ ম্যাচের রেকর্ড অনুযায়ী পাকিস্তান জিতেছে তিনটি, বাংলাদেশ দুটি। তবে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে। ভারতের বিপক্ষে ৪১ রানে হারের পর এই অলিখিত ‘সেমিফাইনাল’-এ বাংলাদেশ একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক লিটন দাস, পাশাপাশি দলে ফিরতে পারেন শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদ।

ফাইনালে খেলার লক্ষ্য অবশ্য পাকিস্তানেরও। তারা এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য হিসেবে নিয়েছে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এ বিষয়ে পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, “বাংলাদেশ ভালো দল। সাম্প্রতিক সময়ে তারা ভালো ক্রিকেট খেলছে। তাদের বিপক্ষে খেলতে হলে প্রথমে নিজেদের দিকে নজর রাখতে হবে। সব বিভাগেই ভালো খেলতে হবে। আমাদের চোখ এখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দিকে।”

এর আগে পাকিস্তান লঙ্কানদের বিপক্ষে জয় পেয়ে সুপার ফোর শুরু করেছিল। বাংলাদেশ সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে, তবে বুধবার ভারতের কাছে হেরেছে।

টি-টোয়েন্টি পরিসংখ্যানে পাকিস্তান বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে। দুই দলের ইতিহাসে ২৫ ম্যাচে পাকিস্তান জয় পেয়ে ২০টিতে, বাংলাদেশ জিতেছে মাত্র ৫টিতে। নিরপেক্ষ ভেন্যুতেও পাকিস্তানের দাপট বেশি, ৮ জয় বনাম বাংলাদেশের ১টি। তবে সাম্প্রতিক পাঁচ লড়াইয়ে ব্যবধান কিছুটা হলেও কমেছে; পাকিস্তান জিতেছে ৩টিতে, বাংলাদেশ জিতেছে ২টিতে।

সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন জামাল মুসিয়ালা, মাঠে কী হয়েছিল
  • ১৮ আগস্ট ২০২৬
জাল নোটসহ স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী
  • ১৮ আগস্ট ২০২৬
স্ত্রী-সন্তানের ফেলে যাওয়া প্রবাসী জামাল মারা গেছেন, গ্রামব…
  • ১৮ আগস্ট ২০২৬
মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় শিক্ষকের মৃত্যু
  • ১৮ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগে শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে …
  • ১৮ আগস্ট ২০২৬
বুটেক্সে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় ২ নেতাকে …
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage