আসন্ন নির্বাচনে ভোটার নন বিসিবির বর্তমান যেসব পরিচালক

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ AM
 বিসিবি

বিসিবি © সংগৃ হীত

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কাউন্সিলর বা ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যেখানে কাউন্সিলরদের তালিকায় বর্তমান বোর্ড পরিচালকদের প্রায় অর্ধেকেরই নাম নেই।

এই মুহূর্তে বিসিবিতে সভাপতিসহ মোট ১০ জন পরিচালক রয়েছেন। তাদের মধ্যে আসন্ন নির্বাচনের জন্য পাঁচ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এর মধ্যে 
বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন। অন্যদিকে, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম কাউন্সিলর হয়েছেন।

এছাড়াও ঢাকার প্রথম বিভাগের ক্লাব সূর্য তরুণ থেকে পরিচালক ফাহিম সিনহা কাউন্সিলর হয়েছেন। একইভাবে, কাকরাইল বয়েজ ক্লাব থেকে পরিচালক সালাউদ্দিন চৌধুরি আর তৃতীয় বিভাগের রেগুলার স্পোর্টস ক্লাব থেকে মনজুর আলম কাউন্সিলরশিপ পেয়েছেন।

তবে, ভাইকিংস ক্লাব থেকে কাউন্সিলর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বর্তমান বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠুর জন্য তা হয়ে উঠেনি। 

অন্যদিকে আগেই জানা গিয়েছিল, সাবেক দুই পরিচালক আকরাম খান ও মাহবুব আনাম এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না। কিন্তু আরও দুই পরিচালক কাজী এনাম আহমেদ ও সাইফুল আলম স্বপনের নামও কাউন্সিলর তালিকায় দেখা যায়নি।

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9