অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে

০৩ সেপ্টেম্বর ২০২২, ০১:০১ PM
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে © সংগৃহীত

সিরিজের প্রথম দুই ম্যাচে অজিদের কাছে পাত্তাই পায়নি সফরকারীরা। কিন্তু তৃতীয় ওয়াডেতে অন্যরকম জিম্বাবুয়েকে দেখল ক্রিকেট বিশ্ব। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার স্বাগতিকদের হারিয়ে ইতিহাস গড়ল রেগিস চাকাভার দল। এ ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরে যায় স্বাগতিকরা।

শনিবার টাউন্সভিলে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১৪১ রানে। ১১ ওভার বাকি রেখে ওই রান টপকে যায় সফরকারী দল। নিজেদের ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতলো জিম্বাবুয়ে।

অজিদের ১৪১ রানের ৯৪ রানই এসেছে ওয়ার্নারের ব্যাটে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তাদের ধসিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে লেগ স্পিনার রায়ান বার্ল। মাত্র ১০ রানে ৫ উইকেট নিয়ে নায়ক বনে গেছেন তিনি।

আরও পড়ুন: এশিয়া কাপ শেষে দেশে ফিরেছেন টাইগাররা

১৪২ রানের লক্ষ্য নেমে টাকুডওয়ানশে কাইটানো ও মারুমানি আনেন ভালো শুরু। নবম ওভারে দলের ৩৮ রানে জশ হ্যাজেলউডের শিকার হয়ে ১৯ রান করে বিদায় নেন কাইটানো। এরপর দ্রুত অভিজ্ঞ তিন ব্যাটারকা হারিয়ে ফেলে সফরকারীরা।

কিন্তু আরেক প্রান্তে দলকে আগলে রাখছিলেন মারুমানি। থিতু হওয়া এই ব্যাটার আউট হওয়ার আগে ৪৭ বলে করেন ৩৫ রান। এরপর টনি মনোইউঙ্গাকে নিয়ে ৩৮ রানের ভীষণ গুরুত্বপূর্ণ জুটি পান চাকাভা। অ্যাস্টন অ্যাগারের বলে মনোইউঙ্গা ১৭ রানে আউট হয়ে গেলেও বার্লকে নিয়ে কাজটা সেরে ফেলেন চাকাভা। চাকাভার ৭২ বলে ৩৭ রানে ভর করে স্বপ্নের ঠিকানায় পৌঁছে যায় জিম্বাবুয়ে।

আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
সম্পত্তি বুঝিয়ে না দেওয়াতে ভাইয়ের জানাজায় বাধা দিল বোনেরা
  • ২১ মে ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট প্রকাশ হতেই হল ছাড়লেন ঢাবি শিবির নেতা
  • ২০ মে ২০২৬
প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট পাওয়ার দিনই হল ছেড়ে দিলেন শিবির নেতা স…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081