এশিয়া কাপে গ্যালারিতে ছাতা নিষিদ্ধ, করা যাবে না ধুমপানও

২৭ আগস্ট ২০২২, ০১:৫৯ PM
দর্শক

দর্শক © প্রতীকী ছবি

আজ থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রিতিক্ষিত এশিয়া কাপ আসর। শনিবার (২৭ আগস্ট) রাত ৮টায় আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে  ১৫তম এশিয়া কাপ। তবে এশিয়া কাপকে সামনে রেখে মাঠে খেলা দেখতে যাওয়া সমর্থকদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে দুবাই পুলিশ।

স্টেডিয়ামে দর্শকরা কখনো কখনো বিপত্তির কারণ হয়ে দাঁড়ান। আর সেই অনাকাঙ্ক্ষিত বিপত্তি এড়াতেই পদক্ষেপ নিয়েছে আরব আমিরাত প্রশাসন।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টেডিয়ামে ছাতা নিয়ে প্রবেশ করা যাবে না। এছাড়া দর্শকদের জন্য দুবাই পুলিশের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, এবারের এশিয়া কাপের ম্যাচে ক্রিকেট সমর্থকরা স্টেডিয়ামে সেলফি স্টিক, পাওয়ার ব্যাঙ্ক, রাজনৈতিক পতাকা, ব্যানার, বাইক ,স্কুটার , প্লাকার্ড ও ফ্লাশ ক্যামেরা নিয়ে যেতে পারবেন না।

আরও পড়ুন: চবির ‘বি’ ইউনিটে ২৬ হাজারের ১৫ হাজারই ফেল।

এছাড়াও স্টেডিয়ামে দর্শকদের জন্য আরও কিছু বিষয় নিষিদ্ধ করেছে দুবাই পুলিশ। এর মধ্যে রয়েছে, রিমোট কন্ট্রোল যন্ত্র, গ্লাস, পোষা প্রাণী, বেআইনি ও বিষাক্ত পদার্থ, ছাতা, ধারালো জিনিস, বাইরের খাবার, আতশবাজি এবং সিগারেট।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, ম্যাচ শুরুর ৩ ঘন্টা আগে স্টেডিয়ামের গেট খোলা হবে। ৪ বছর ও তার থেকে বেশি বয়সী বাচ্চাদের টিকেট লাগবে। টিকেট ব্যতিত কেউ স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র টিকিটধারীরাই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা থাকবে। এলোমেলো জায়গায় পার্কিং করা যাবে না।

জারি করা সকল নিরাপত্তা ও নির্দেশিকা দর্শকরা যেন কঠোরভাবে মেনে চলে তার আহ্বান জানিয়েছে দুবাই পুলিশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬