চবির ‘বি’ ইউনিটে ২৬ হাজারের ১৫ হাজারই ফেল

২৭ আগস্ট ২০২২, ১২:১১ PM
চবির ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে

চবির ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। বিস্তারিত ফলাফল পরীক্ষার্থীদের প্রোফাইলে লগইন করে  দেখা যাচ্ছে। শনিবার (২৭ আগস্ট) ভোরে ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে পাস করেছেন ১১ হাজার ৫৩৫ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৪৩ দশমিক ৩৬ শতাংশ। আর ফেল করেছেন ১৫ হাজার ৬৯ জন পরীক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫৬ দশমিক ৬৪ শতাংশ।

এর আগে গত শনিবার সকাল ও বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৯টি কেন্দ্রে দুই শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে এক হাজার ২২১টি আসনের বিপরীতে আবদেন করেছিলেন ৩৫ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী।
 
ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ২৬ হাজার ৬০৭ জন ভর্তিচ্ছু। এর মধ্যে সকালের শিফটে অংশ নিয়েছেন ১৩ হাজার ২৮৯ জন ও বিকেলের শিফটে ১৩ হাজার ৩১৮ জন।

আরও পড়ুন: চবির দুই ইউনিটের সংশোধিত ফল প্রকাশ

কলা ও মানববিদ্যা অনুষদের ডিন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক বলেন, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ফলাফল প্রকাশ করতে সময় লেগেছে।

ফল প্রকাশের বিষয়ে অধ্যাপক মাহবুবুল হক বলেন, সব কিছু সমাধান শেষে আমরা নির্ভুল ফলাফল প্রকাশ করেছি। ‘বি’ ইউনিটে পাসের হার ৪৩.৩৬ শতাংশ। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9