‘ব্যাটিং ছন্দের কারণে গতানুগতিক ধারায় বাবরকে আউট করা কঠিন’

২৪ আগস্ট ২০২২, ০২:০২ PM
বাবর আজম

বাবর আজম © সংগৃহীত

ব্যাট হাতে দারুণ সময় পার করছেন বাবর আজম। এরইমধ্যে এ তারকা ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছেন।  ভারতের বিরাট কোহলিকে নিয়ে যখন ‘পারবেন কি পারবেন না’ কৌতূহল, তখন পাকিস্তানের বাবর আজমকে নিয়ে চারদিকে বিপুল আশা। নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিসের মতে, গতানুগতিক ধারায় বাবরকে আউট করা কঠিন। আর সেটি তার ব্যাটিং ছন্দের কারণে। 

স্কট স্টাইরিস বলেন, আমি নিশ্চিত নয় কিভাবে বাবরকে আউট করা যাবে। তবে এ ব্যাটারকে সাজঘরে ফেরাতে কিছু কৌশল বলেছেন বোলারদের জন্য, ‘আমি নিশ্চিত নই যে ওকে কীভাবে আউট করা যায়। আশপাশে এখন যারা আছে, তাদের মধ্যে সে-ই নাম্বার ওয়ান। যেটা সাধারণত করা হয়, তাকে সিঙ্গেল নিতে দিয়ে নন-স্ট্রাইকে পাঠিয়ে দেওয়া। এটা কিন্তু নতুন কিছু নয়।

দু-তিন দশক ধরেই ভালো ব্যাটসম্যানদের ক্ষেত্রে এ রকম ঘটছে। বাবর আজমও এই কৌশলের সঙ্গে পরিচিত। এটি ওর ক্ষেত্রে কাজে দেবে কি না, আমি জানি না। আমার মনে হয়, বোলারকে এ ক্ষেত্রে কিছুটা সাহস দেখাতে হবে। একটু ঝুঁকি নিতে হবে। এমন কোনো জাদুকরি ডেলিভারি, যেটা করতে গেলে ভয় লাগে যে একটু ভুল হলেই তো মাঠের ওপারে আছড়ে ফেলবে। এ রকম বিশেষ ডেলিভারি দেওয়ার ঝুঁকিটা নিতে হবে। সে এখন যে মাপের ব্যাটসম্যান, এটাই হতে পারে সম্ভাব্য সেরা কৌশল।’

আরেও পড়ুন: ‘আইডল ও বন্ধু, ফুটবল তোমাকে ধন্যবাদ’, মেসিকে নিয়ে নেইমার

চলতি বছরে ৮টি ওয়ানডে খেলে ৮৪ গড়ে ৫৮৮ রান করেছেন বাবর, যার মধ্যে একটি ছাড়া বাকি সাতটিতেই ৫০ পার করেছেন। টি-টোয়েন্টি খেলেছেন মোটে একটি—এপ্রিলে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচ করেছিলেন ৬৬ রান।

আগামী ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। ২৮ আগস্ট বাবরের প্রথম প্রতিপক্ষ কোহলিদের ভারত। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ভারতের বিপক্ষে ৬৮ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বাবর। এবারও তাঁকে ঘিরে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার আশায় পাকিস্তান।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9