আফ্রিদির জায়গায় এশিয়া কাপে ডাক পেলেন হাসনাইন

২২ আগস্ট ২০২২, ০৫:৫৪ PM
মোহাম্মদ হাসনাইন

মোহাম্মদ হাসনাইন © সংগৃহীত

চোট থেকে সেরে না ওঠায় এবারের এশিয়া কাপে শাহিন শাহ আফ্রিদিকে পাচ্ছে না পাকিস্তান। ফলে এশিয়া কাপে তাকে ছাড়াই মাঠে নামতে হবে দলটিকে। বদলি হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড বেছে নিয়েছে মোহাম্মদ হাসনাইনকে। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে থাকা এই ডানহাতি পেসার এখন আছেন ইংল্যান্ডে। সেখান থেকে হাসনাইন পাকিস্তান দলে যোগ দেবেন দুবাইয়ে।

সোমবার (২২ আগষ্ট) পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তি দিয়ে ডানহাতি এই ফাস্ট বোলারকে আফ্রিদির পরিবর্তে তাকে দলে স্থলাভিষিক্ত করে। 

হাসনাইন এখন পর্যন্ত ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন, । যার সর্বশেষটি গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২২ বছর বয়সী বোলার এরপর আর সুযোগ পাননি মূলত ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়ায়। জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলতে গেলে হাসনাইনের অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। পরের মাসেই নিষিদ্ধ হন। এরপর বোলিং অ্যাকশনে পরিবর্তন এনে নিষেধাজ্ঞামুক্ত হন এ বছরের জুনে। হাসনাইন পাকিস্তানের হয়ে টি-২০ খেলে নিয়েছেন ১৭ উইকেট। হাসনাইন দ্য হান্ড্রেডে খেলছেন ওভাল ইনভিন্সিবলসের হয়ে। যুক্তরাজ্য থেকে সরাসরি আমিরাতে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন হাসনাইন। 

আগামী ২৮ আগস্ট দুবাইয়ে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে পাকিস্তান। ২ সেপ্টেম্বর শারজায় তাদের প্রতিপক্ষ বাছাই থেকে উঠে আসা দল। শ্রীলংকা সফরে প্রথম টেস্টে আফ্রিদি ফিল্ডিংয়ের সময় ডান হাঁটুর লিগামেন্টে চোট পান। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। 

আরও পড়ুন: হাশিম আমলার রেকর্ড ভাঙলেন বাবর আজম

আসিফ আলী, হায়দার আলী, ইফতিখার আহমেদ ও উসমান কাদির মঙ্গলবার দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকা আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, মোহাম্মদ হারিস, সালমান আগা ও জাহিদ মেহমুদের স্থলাভিষিক্ত হবেন তারা।

আফ্রিদি হাঁটুতে চোট পেয়েছেন। শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, সেরে উঠতে ৪-৬ সপ্তাহ বিশ্রাম নিতে হবে এই পেসারকে। তাতে এশিয়া কাপে তার দর্শক হয়ে থাকা নিশ্চিত। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেও তাকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081