টি-টোয়েন্টি থেকে বাদ ডমিঙ্গো

২২ আগস্ট ২০২২, ০৩:২০ PM
রাসেল ডমিঙ্গো

রাসেল ডমিঙ্গো © ফাইল ছবি

টি-টোয়েন্টি ফর্মে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব থেকে বাদ পড়েছেন রাসেল ডমিঙ্গো। সোমবার (২২ আগস্ট) মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিংদের এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এশিয়া কাপ টুর্নামেন্টে দলকে লিড দেবেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। 

নাজমুল হাসান পাপন বলেন, টি-টোয়েন্টিকে আমরা আলাদা করেছি। হেড কোচ এখন নেই। আমাদের ব্যাটিং কোচ আছে। স্পিন, ফাস্ট বোলিং, ফিল্ডিং কোচ আছে। আমাদের অধিনায়ক আছে। টি-টোয়েন্টির জন্য আমরা টেকনিক্যাল কনসালটেন্ট নিয়েছি। সে গেম প্ল্যানটা দিবে। সেক্ষেত্রে হেড কোচের ভূমিকা আর কী থাকবে!

আরও পড়ুন: মুশফিকের কিপিংয়ে খুশি কোচ রাসেল ডমিঙ্গো।

ওয়ানডে আর টেস্টের বাইরে ডমিঙ্গো ঘরোয়া ক্রিকেটেও কিছুটা বাড়তি সময় দেবেন জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, এ-টিমের খেলা দেখবে, এনসিএলটা দেখতে চায়, জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের কীভাবে পরিচর্যা করবে সেগুলো নিয়ে ওর সঙ্গে আজ কথা হয়েছে। ওর আর কী কী সাপোর্ট লাগবে সেগুলো ও বলেছে।

আগামী দুই থেকে আড়াই সপ্তাহর মধ্যে ডমিঙ্গো এ নিয়ে পরিকল্পনা জমা দেবেন বলেও জানান পাপন।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9