সাকিবদের নতুন কোচ শ্রীরাম

১৯ আগস্ট ২০২২, ১২:০৪ PM
শ্রীধরন শ্রীরাম

শ্রীধরন শ্রীরাম © ফাইল ছবি

রাসেল ডমিঙ্গোর কানে খবরটা গেছে কিনা জানা নেই। শুনে না থাকলে আজ ঢাকায় পৌঁছেই জেনে যাবেন। টি২০ এশিয়া কাপে কোচ থাকছেন না তিনি। তার জায়গায় নিয়োগ দেয়া হয়েছে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে। বিসিবির সঙ্গে শ্রীরামের চুক্তি হয়ে গেছে। দু -এক দিনের মধ্যেই কাজে যোগ দেবেন তিনি। যদিও এশিয়া কাপে প্রধান কোচের রোল পেতে জেমি সিডন্সও দৌড়ঝাঁপ করছেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) মুখ ফসকে প্রধান কোচ হিসেবে সিডন্সের নাম বলে ফেলেন।

তবে সন্ধ্যায় বিসিবির একটি সূত্র জানিয়েছে, আইপিএলে কাজের অভিজ্ঞতা থাকায় শ্রীরামকেই প্রধান কোচ করা হবে। এশিয়া কাপ ভালো করলে বিশ্বকাপেও থাকবেন শ্রীরাম। দীর্ঘ মেয়াদেও টি২০ কোচ করা হতে পারে তাকে।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপে কত টিকেট বিক্রি হলো?

অস্ট্রেলিয়া প্রবাসী শ্রীরাম ভারত জাতীয় দলে খেলেছেন। ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত আটটি ওয়ানডে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়া দলে স্পিন কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ‘এ’ দলের ভারত সফরে কোচিং রোলে ছিলেন তিনি। ২০১৫ সালে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরেও ছিলেন। ২০১৯ সালে অ্যাশেজ সিরিজেও অস্ট্রেলিয়ার কোচিং স্টাফের অন্যতম সদস্য করা হয়েছিলো তাকে। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ও স্পিন কোচ ছিলেন শ্রীরাম। তামিলনাড়ূর এ ক্রিকেটারের ঘরোয়া রেকর্ড খুবই সমৃদ্ধ। রঞ্জি ট্রফিতে এক মৌসুমে রেকর্ড ১০৭৫ রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো করা ৪৬ বছর বয়সী অস্ট্রেলিয়া প্রবাসী এ ভারতীয়কে করা হচ্ছে টি২০ কোচ। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কথায় বোঝা গেছে টেস্ট, ওয়ানডের মতো টি২০ দলেও ব্যাটিং কোচ হিসেবে থাকবেন জেমি সিডন্স।

নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘বাবার পাশে সমাধি দিয়েন’ পোস্টের পর মেঘমল্লার বসুকে আশঙ্কাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9