মেসি-ম্যারাডোনা নয়, সর্বকালের সেরা পেলে

১৫ জুলাই ২০২২, ০৭:৪৭ PM
পেলে-ম্যারাডোনা-মেসি

পেলে-ম্যারাডোনা-মেসি © টিডিসি ফটো

ফুটবলের কথা আসলে যে কয়টি নাম প্রথম মুখে আসে তাদের মাঝে অন্যতম পেলে, ম্যারাডোনা এবং মেসি। এই তিনজের মধ্য সর্বকালের সেরা খেলোয়াড় কে তা নিয়ে বিতর্কের শেষ নেই। এক একজন ফুটবল বোদ্ধার দৃষ্টিতে সেরা এক একজন।

দুইবার বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে  আর্জেন্টিনা। যার প্রথমটি এসেছিল ১৯৭৮ সালে ঘরের মাঠে। ওই দলের কোচ ছিলেন চেসার লুইস মেনোত্তি।  

আর্জেন্টিনাকে ১ম বিশ্বকাপ জেতানো কোচ মেনোত্তি নিজ দেশের ম্যারাডোনা-মেসিকে সর্বকালের সেরা মানতে নারাজ। তার মতে সর্বকালের সেরা ফুটবলার চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলের পেলে।তার দেশের কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে অনেকেই সর্বকালের সেরা হিসেবে দাবি করেন, তুলনায় আসেন তার উত্তরসূরী লিওনেল মেসিও। তিনি সেই দাবির সাথে একমত হতে পারেননি। 

আরও পড়ুন: পাঁচ প্রোফাইল চালানো যাবে এক ফেসবুক অ্যাকাউন্টে

সম্প্রতি ডি স্পোর্টস রেডিওতে সাক্ষাৎকার দিয়েছেন মেনোত্তি। সেখানে তিনি বলেছেন, পেলে সর্বকালের সেরা, সে ছিল অতিপ্রাকৃত ও অবিশ্বাস্য। তার জন্য যেকোনো ম্যাচই ছিল বিশ্বকাপ ফাইনাল। এমনকি ট্রেনিং সেশন হলে, সেটাও। 

১৯৬৮ সালে সান্তোসের হয়ে খেলেছিলেন মেনোত্তি। ওই স্কোয়াডে ছিলেন পেলেও। ওই অভিজ্ঞতা জানিয়ে মেনোত্তি বলেছেন, আমার জন্য জন্য তার সঙ্গে একই মাঠে তাকে দেখতে পারা ছিল আনন্দের। সে এমন কিছু করতো যা অন্যরা বুঝতো না। ব্যক্তিগতভাবে আমি তাকে (পেলে) কোনো তুলনায় টানতে চাই না কারণ সে সবার চেয়ে অনেক বড় ব্যবধানে এগিয়ে, অনেক বড়। হ্যাঁ, সবাই হয়তো তাদের সময়ের সেরা। ক্রুইফ, ডি স্টেফানো, ম্যারাডোনা, মেসি; কিন্তু আমার দিক থেকে পেলে তাদের চেয়ে সবসময় এগিয়ে।

ট্যাগ: ফুটবল
বাংলাদেশ ভারত সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি যাওয়া লেমুর ভারতে পাচার হলো…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরম পূরণের টাকা জমা না দিয়ে উধাও কর্মচারী, বিপাকে ৯১ শিক্ষা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার তারকা ফুটবলার ম্যাক অ্যালিস্টারের নৈপুণ্যে অসা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9