টানা পাঁচ ওয়ানডে সিরিজ জয় করল বাংলাদেশ

১৪ জুলাই ২০২২, ০৮:৫৭ AM

মাশরাফি বিন মুর্তজা যে ভিত তৈরি করে দিয়ে গেছেন, সেই পথে ধরে হেঁটেই যেন বাংলাদেশের ওয়ানডে দলকে রীতিমত অপ্রতিরোধ্য করে তুলছেন তামিম ইকবাল। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজকে ৬ উইকেটে হারানোর পর আজ বুধবার দ্বিতীয় ম্যচে ৯ উইকেটে হারিয়েছে সফরকারীরা। এতে তামিমের নেতৃত্বে টানা পঞ্চম সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। সবশেষ ৭ সিরিজের ৬টি জিতেছে বাংলাদেশ।

২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পরই এই ফরম্যাটে আমূল বদলে গেছে টাইগাররা। বিশ্বকাপের আগে একটি, বিশ্বকাপের পর টানা পাঁচটি সিরিজ জিতেছিল মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ। হারিয়েছিল ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলকে।

এরপর থেকেই ওয়ানডেতে বাংলাদেশকে সমীহ করতে থাকে অন্য দেশগুলো। গত সাত বছরে ওয়ানডে ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, জিম্বাবুুয়ের মতো দলগুলোকে হেসেখেলে হারিয়েছে টাইগাররা।

সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছে দক্ষিণ আফ্রিকার মাটিতেও। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে ওয়ানডে সিরিজের ট্রফি নিয়ে দেশে ফিরবে তামিম ইকবালের দল।

টেস্টে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও ২-০তে হারে বাংলাদেশ। মনে হচ্ছিল, এবার একরাশ হতাশা নিয়েই ফিরতে হবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে। কিন্তু না!

ওয়ানডে সিরিজ আসতেই চেহারা একদম বদলে গেলো দলের। দুই ওয়ানডের একটিতেও ওয়েস্ট ইন্ডিজ পাত্তা পেলো না টাইগারদের কাছে। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা।

এ নিয়ে ওয়ানডে ফরম্যাটে শেষ পাঁচ সিরিজের সবকয়টি জিতলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের আগে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছে তাদের মাঠে।

তার আগে আফগানিস্তানকে ঘরের মাঠে ২-১, জিম্বাবুয়েকে তাদের মাঠে ৩-০ এবং শ্রীলঙ্কাকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারায় টাইগাররা।

বাংলাদেশ ভারত সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি যাওয়া লেমুর ভারতে পাচার হলো…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরম পূরণের টাকা জমা না দিয়ে উধাও কর্মচারী, বিপাকে ৯১ শিক্ষা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার তারকা ফুটবলার ম্যাক অ্যালিস্টারের নৈপুণ্যে অসা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9