টি-টোয়েন্টি দলে ফিরলেন তাসকিন-মিরাজ

৩০ জুন ২০২২, ০৬:৪২ PM
তাসকিন ও মিরাজ

তাসকিন ও মিরাজ © সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শহিদুল ইসলাম আর মোহাম্মদ সাইফউদ্দিন না থাকায় ১৫ জনের টি-টোয়েন্টি স্কোয়াড দাঁড়ায় ১২ জনে। স্পিন বোলিং অলরাউন্ডার মিরাজ আর ডানহাতি পেসার তাসকিনকে টি-টোয়েন্টি স্কোয়াডে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। চার বছর পর ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে যুক্ত হলেন তাসকিন ও মিরাজ।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স এখন ১০২

সবশেষে ২০১৮ সালের ডিসেম্বরে টি-টোয়েন্টি খেলেছেন মিরাজ। ওয়ানডে ও টেস্টে নিয়মিত হলেও টি-টোয়েন্টিতে ফেরা হয়নি তার। ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হওয়ায় তাসকিনকেও নেওয়া হয়েছে টি-টোয়েন্টি দলে।

মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বের টি-টোয়েন্টি স্কোয়াডে এবারও নেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। 

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।

টি-টোয়েন্টি সিরিজের সূচি

ক্যারিবীয়দের বিপক্ষে ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডমিনিকায়। ৭ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।

প্রথম টি-টোয়েন্টি: ২ জুলাই রাত ১১টা ৩০ মিনিট (ডমিনিকা)
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৩ জুলাই রাত ১১টা ৩০ মিনিট (ডমিনিকা)
তৃতীয় টি-টোয়েন্টি: ৭ জুলাই রাত ১১টা ৩০ মিনিট (গায়ানা)

সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের সংকট ‘সংসদের ভেতরে নাই, সংকটটা বাইরে’
  • ২০ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর
  • ২০ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে ইউরোপ
  • ২০ এপ্রিল ২০২৬
সরকারি সংগীত কলেজের মেইন গেটে তালা লাগিয়ে দিলেন একদল শিক্ষা…
  • ২০ এপ্রিল ২০২৬
নগরীর চাকচিক্যের অন্তরালে বিপন্ন পক্ষিকুল
  • ২০ এপ্রিল ২০২৬