মালয়েশিয়াকে ৬-০ গোলে হারাল বাংলাদেশ

২৩ জুন ২০২২, ০৯:১৫ PM
মালয়েশিয়াকে ৬-০ গোলে হারাল বাংলাদেশ

মালয়েশিয়াকে ৬-০ গোলে হারাল বাংলাদেশ © সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালয়েশিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ডিফেন্ডার আঁখি খাতুনের জোড়া গোলের সন্ধ্যায় একটি করে গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন , সিরাত জাহান, মণিকা চাকমা ও কৃষ্ণা রানি।

আজ বৃহস্পতিবার (২৩ জুন) কমলাপুর স্টেডিয়ামে ফিফা র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া ৮৫তম দেশকে উড়িয়ে দিয়েছেন সাবিনা, আঁখিরা।

৬-০ গোলের স্কোর লাইনের কোনো কাটাছেঁড়া বিশ্লেষণের প্রয়োজন পড়ে না। একেবারে হেসে খেলেই জিতেছে বাংলাদেশ। বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানেই জিততে পারত গোলাম রব্বানীর দল।

ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের প্রথম মিনিটেই বাংলাদেশের দারুণ আক্রমণ করে টাইগ্রেসরা। তৃতীয় মিনিটে সাবিনা খাতুন জালে বল রাখতে না পারলেও ৯ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। মারিয়া মান্ডার কর্নার থেকে আলতো ছোঁয়ায় বাংলাদেশকে এগিয়ে নেন ডিফেন্ডার আঁখি খাতুন।

১৮ মিনিটে আবারও গোলের ভালো সুযোগ পায় বাংলাদেশ। স্বপ্নার ক্রস থেকে বার দুয়েক শট করেও মালয়েশিয়া গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি সানজিদা।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপে খেলা হবে পাকিস্তানের তৈরি ফুটবল দিয়ে

দারুণ বোঝাপোড়ায় ২৬ মিনিটে লিড দ্বিগুণ করে বাংলাদেশ। স্বপ্নার বাড়ানো বল নিয়ে উঠে গোলরক্ষককে কাটিয়ে জালে বল জড়ান সাবিনা। ৩০ মিনিটে সাবিনার ক্রস থেকে তৃতীয় গোল পায় বাংলাদেশ। দ্বিতীয় গোল করেন আঁখি খাতুন।

প্রথমার্ধের শেষ মিনিটে আবারও দেখা যায় বাংলাদেশের ফুটবলশৈলী। আবারও মালয়েশিয়ার জালে বল। গোলরক্ষককে বোকা বানিয়ে সাবিনার বাড়ানো বল হালকা টোকায় জালে জড়ান সিরাত জাহান স্বপ্না। ৬৫ মিনিটে জটলার মধ্য থেকে পঞ্চম গোল করেন মনিকা চাকমা। ৭৪ মিনিটে ঋতুপর্নার ক্রস থেকে হেডে গোল করেন কৃষ্ণরাণী সরকার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

৬১ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে দেখা গেলো ভিন্ন এক বাংলাদেশকেই। যেনো লাল-সবুজের মেয়েরাই যোজন যোজন এগিয়ে র্যাঙ্কিংয়ে। বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি মালয়েশিয়ার মেয়েরা। এ যেনো হেরে আসা ছেলেদের প্রতিশোধ নিয়ে নিলো মেয়েরা।

কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?
  • ২১ মে ২০২৬
শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা
  • ২১ মে ২০২৬
বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081