বাবর আজমের নতুন রেকর্ড, ২য় বারের মত টানা ৩ সেঞ্চুরি

০৯ জুন ২০২২, ০৫:৫৪ PM
বাবর আজমের নতুন ইতিহাস রেকর্ড।

বাবর আজমের নতুন ইতিহাস রেকর্ড। © ফাইল ছবি

ওয়ানডে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ২য় বারের মত টানা ৩ সেঞ্চুরি করলেন বাবর আজম। বর্তমান বিশ্বের সেরা ব্যাটারদের তালিকায় প্রথম দিকেই রয়েছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।

বুধবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৭ বলে ১০৩ রানের ইনিংস খেলেছেন বাবর। তার সেঞ্চুরির সুবাদে ৩০৫ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান।

এই সেঞ্চুরির আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন বাবর। সে দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে ৮৩ বলে ১১৪ ও ১১৫ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস।

আর এবার ক্যারিবীয়দের বিপক্ষে সেঞ্চুরি করে তুলে নিয়েছেন হ্যাটট্রিক। এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তিন ম্যাচে যথাক্রমে ১২০, ১২৩ ও ১১৭ রানের ইনিংস খেলেন বাবর আজম।

আরও পড়ুন: পাকিস্তান ছাড়ছেন চীনা অধ্যাপকেরা

বাবরের আগে বিশ্বের আর কোনো ব্যাটার ওয়ানডেতে দুইবার সেঞ্চুরির হ্যাটট্রিক করতে পারেননি। একবার করে করেছেন সবমিলিয়ে ১১ জন ব্যাটার। তবে টানা চার ম্যাচে সেঞ্চুরির রেকর্ড রয়েছে কুমার সাঙ্গাকারার। সেটি ভাঙার সুযোগ থাকছে বাবরের আজমের।

শেষ পাঁচ ম্যাচ হিসেব করলে অল্পের জন্য সাঙ্গাকারার রেকর্ডটি ভাঙতে পারেননি বাবর। এই পাঁচ ম্যাচে চারটি সেঞ্চুরি করেছেন বাবর। ইংল্যান্ডের বিপক্ষে ১৫৮ রান দিয়ে। মাঝে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তিন ম্যাচে করেছিলেন ৫৭, ১১৪ ও ১০৫* রান।

রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9