বিকেলে মাঠে নামছে ব্রাজিল, যেভাবে দেখা যাবে

০৬ জুন ২০২২, ১২:৪২ PM
জাপানের বিপক্ষে বিকেলে মাঠে নামছে ব্রাজিল

জাপানের বিপক্ষে বিকেলে মাঠে নামছে ব্রাজিল © ফাইল ছবি

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ এশিয়ার দেশ জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। জাপানের টোকিওতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ২০ মিনিটে। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে এখানকার ম্যাচগুলো দারুণ কাজে আসতে পারে সেলেসাওদের।

ল্যাতিন অঞ্চলের প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ব্রাজিল নিজেদেরকে ঝালিয়ে নিতেই এশিয়া সফরে এসেছে দলটি। ২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতা হয়নি ব্রাজিলের। গত চার আসরের তিনটিতেই কোয়ার্টার ফাইনাল খেলেও শিরোপা স্বপ্ন পূরণ হয়নি তাদের।

ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা দলটি এবার ঘরে তুলতে চায় ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি। এশিয়ায় এসে কদিন আগে দক্ষিণ কোরিয়াকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। সেই ম্যাচে জোড়া গোল করেন নেইমার জুনিয়র। একটি করে গোল পান রিচার্লিসন, ফিলিপে কোতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস।

আরও পড়ুন: আর্জেন্টিনার ৫ গোল, সব একাই দিলেন মেসি

অন্যদিকে, জাপানও রয়েছে ফুরফুরে মেজাজে। নিজেদের সর্বশেষ ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে তারা। পরিসংখ্যানে জাপানের চেয়ে অনেক এগিয়ে ব্রাজিল। দু’দল এখন পর্যন্ত মোট ১২বার মুখোমুখি হয়েছে। ব্রাজিল জয় পেয়েছে ১০টি ম্যাচেই। বাকি দু’টি ম্যাচ ড্র। ঘরের মাঠে জাপান আজ ব্রাজিলকে সামলাতে পারে কিনা সেটাই দেখার বিষয়।

জাপানের বিপক্ষে দলে থাকছে না গ্যাব্রিয়েল মাগালহেস, গ্যাব্রিয়েল মার্টিনেলি ও এডারসন মোরাস। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বিশ্রামে থাকা অ্যালিসন বেকার, রদ্রিগো, ভিনিসিয়াস ও ফ্যাবিনহো ফিরছেন আজকের একাদশে।

ব্রাজিল সম্ভাব্য একাদশ

অ্যালিসন বেকার, দানি আলভেস, মারকুইনহোস, এডার মিলিতাও, অ্যালেক্স স্যান্ড্রো, ফ্যাবিনহো, ব্রুনো গুমেরাস, রদ্রিগো, লুকাস পাকুয়েতা, নেইমার ও গ্যাব্রিয়েল জেসুস।

যেভাবে দেখা যাবে

টিভি চ্যানেল Sony TEN 1 এবং Sony TEN 1HD চ্যানেলে লাইভ দেখা যাবে। বাংলাদেশি চ্যানেল টি স্পোর্টসের মোবাইল অ্যাপেও খেলাটি দেখা যাবে। এছাড়া ম্যাচটি দেখার জন্য এখানেও ট্রাই করতে পারেন।

স্কুলশিক্ষককে বাসায় ডেকে ভয় দেখিয়ে টাকা আদায়, নারীসহ হানিট্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর পদ হারালেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9