দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল, নেইমারের জোড়া গোল

০২ জুন ২০২২, ০৬:৩২ PM
দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল

দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল © সংগৃহীত

রাজধানীর সিউলে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ৫ ব্রাজিল। ম্যাচ জুড়ে আক্রমণে একচেটিয়া আধিপত্য করল তিতের দল। দাপুটে পারফরম্যান্সের অসাধারণ প্রদর্শনীতে বিশ্বকাপের প্রস্তুতি পর্বে বড় জয় পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেলে হওয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। সফরকারীদের হয়ে জোড়া গোল করেন নেইমার। একবার করে জালের দেখা পান রিশার্লিসন, ফিলিপে কৌতিনিয়ো ও গাব্রিয়েল জেসুস।

অবশ্য পিএসজি তারকার দুটি গোলই হয়েছে পেনাল্টি থেকে। অপর তিন গোল এসেছে রিচার্লিসন, নেইমারের পরিবর্তে মাঠে নামা কৌতিনহো এবং রাফিনহার পরিবর্তে মাঠে নামা গ্যাব্রিয়েল হেসুসের পা থেকে। প্রথমার্ধ শেষ হয়েছিল ২-১ গোলে। ৭ম মিনিটে রিচার্লিসনের গোলের পর ৩১তম মিনিটে দক্ষিণ কোরিয়া সমতায় ফেরে হাং উই জু-এর গোলে।

আরও পড়ুন: ইতালিকে উড়িয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

পরে ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবারও ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। ৫৭ তম মিনিটে আবারও পেনাল্টি। এবারও স্পট কিক নেন নেইমার এবং ব্রাজিল এগিয়ে গেলো ৩-১ গোলে। ৮০তম মিনিটে নেইমারের পরিবর্তে নামা কৌতিনহো করেন চতুর্থ গোল।

এটি যদিও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ছিল, তবে দলটার নাম যেহেতু ব্রাজিল, সে কারণে ম্যাচটাও আগ্রহের কেন্দ্রবিন্দুতে সমর্থকদের কাছে। নেইমাররা হতাশও করছেন না ভক্ত-সমর্থকদের। ম্যাচের শুরুতেই গোল আদায় করে নিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081