মাদ্রাসা-কারিগরিতে ফেল থেকে পাস ৯১৯ শিক্ষার্থী, নতুন করে জিপিএ ৫ পেলেন ৩৩৯

১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ AM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ AM
দাখিল শিক্ষার্থীরা

দাখিল শিক্ষার্থীরা © সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফলে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৯১৯ শিক্ষার্থী। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৩৯ জন। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৫৫ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৯৩ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৬৬৪ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ৪০ হাজার ১২০ জন পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। মোট ১ লাখ ৩ হাজার ৫০৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়েছে।

পুনর্নিরীক্ষণের পর মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১ হাজার ৫৪৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। নম্বর পরিবর্তন হয়েছে ৫ হাজার ৯৪৪টি উত্তরপত্রে। এর মধ্যে ২৫৫ জন ফেল থেকে পাস করেছেন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৯৩ জন।

কারিগরি শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন। তাদের মধ্যে ২০ হাজার ৩০৭ জন খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। মোট ৩৪ হাজার ৩০৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়েছে।

পুনর্নিরীক্ষণের ফলে কারিগরি শিক্ষা বোর্ডে ৬৬৭ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। নম্বর পরিবর্তন হয়েছে ১ হাজার ১৭২টি উত্তরপত্রে। এ বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৬৬৪ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে উত্তরপত্র পুনর্মূল্যায়ন বা পুনর্নিরীক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এত দিন শিক্ষা বোর্ডের নিয়মে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ ছিল না।

এর আগে গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দীর্ঘদিন তুলনামূলকভাবে উচ্চ পাসের হার থাকার পর গত দুই বছর ধরে এসএসসির ফলাফলে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এবার শুধু নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় এবার পাসের হারও কমেছে। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ১৯ হাজার।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ৩৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৮ লাখ ২৯ হাজারের বেশি। পাসের হার কমে যাওয়ায় এবার ফল পুনর্নিরীক্ষণের আবেদনও বেশি আলোচনায় আসে। সেই আবেদনের ফল প্রকাশের পর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে শত শত শিক্ষার্থীর ফল পরিবর্তন হলো।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬