আর্জেন্টিনা-ইতালি ম্যাচ: টিভি-মোবাইলে দেখবেন যেভাবে

০১ জুন ২০২২, ০৯:৩৮ PM
আর্জেন্টিনা-ইতালী ম্যাচ: টিভি-মোবাইলে দেখবেন যেভাবে

আর্জেন্টিনা-ইতালী ম্যাচ: টিভি-মোবাইলে দেখবেন যেভাবে © সংগৃহীত

দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন দল ইতালি ও আর্জেন্টিনা রাতেই আরও একটি শিরোপার লড়াইয়ে মাঠে নামছে। ম্যাচে নামার আগে অবশ্য কিছুটা ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। এ ম্যাচে মার্কোস আকুনাকে পাচ্ছে না দলটি। ইনজুরি থেকে সেরা উঠলেও এখনও খেলার মতো সম্পূর্ণ ফিট নন তিনি।

বাংলাদেশ সময় অনুযায়ী লা ফিনালিসিমা ম্যাচটি ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আজ বুধবার (১ জুন) দিবাগত রাত পৌণে ১টায়। ‘লা ফিনালিসিমা’ নামে ডাকা হলেও এটির অফিসিয়াল নাম কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়ন্স।

ইতালির বিপক্ষে মহাযুদ্ধের প্রস্তুতিটা স্পেনে সেরেছে আলবিসেলেস্তেরা অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে অনুশীলন করে মঙ্গলবার লন্ডনে পৌঁছায় মেসি-ডি মারিয়ারা। তবে ইতালি নিজ দেশেই প্রস্তুতি নিয়েছে। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে পারছে না আজ্জুরিরা। সে আক্ষেপ মেটানোর সুযোগ ইউরো চ্যাম্পিয়নদের সামনে।

আরও পড়ুন: কোপা আমেরিকায় একই গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা

এদিকে ক্যারিয়ারের শেষটা শিরোপা উৎসবে রাঙাতে চান ইতালি অধিনায়ক জর্জিও কিয়েল্লিনি। তবে তার স্বপ্ন পূরণে সবচেয়ে বড় বাধা যে লিওনেল মেসি। মৌসুমের দ্বিতীয় শিরোপা জয়ের হুংকার আগেই যে দিয়ে রেখেছেন এলএমটেন।

ম্যাচটি যেভাবে দেখবেন

টিভি চ্যানেল Sony TEN 1 এবং Sony TEN 1HD চ্যানেলে লাইভ দেখা যাবে। বাংলাদেশি চ্যানেল টি স্পোর্টসের মোবাইল অ্যাপেও খেলাটি দেখা যাবে। এছাড়া ম্যাচটি দেখার জন্য এখানে, এখানে ট্রাই করতে পারেন।

আর্জেন্টিনার একাদশ চূড়ান্ত: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা লুকারো, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পাল, গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও আনহেল দি মারিয়া।

‘আমি বেশ কয়েক ঘন্টা ধরে কেঁদেছি, এখানে আসাটা সহজ ছিল না’
  • ২১ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকা…
  • ২১ মে ২০২৬
পে স্কেল নিয়ে সভায় বসছে কমিটি, চূড়ান্ত ফয়সালা কি আজই?
  • ২১ মে ২০২৬
কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?
  • ২১ মে ২০২৬
শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা
  • ২১ মে ২০২৬
বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081