অধিনায়কত্ব ছাড়তে চান মুমিনুল

৩১ মে ২০২২, ০৭:১৮ PM
মুমিনুল হক

মুমিনুল হক © সংগৃহীত

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মুমিনুল হক। ব্যাটিংয়ে খারাপ সময় থেকে নিজেকে উত্তোলনের জন্য এ ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুমিনুল। এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রায় ৩০ মিনিট চলে এই বৈঠক।

মুমিনুল জানান, বিসিবি সভাপতি তাকে অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে বলেননি। তিনিই বিসিবি’র সভাপতির বাসায় এসে অধিনায়ক হিসেবে না থাকার সিদ্ধান্ত জানিয়েছেন।

মুমিনুল জানান, উনি (পাপন) বলেছেন, আমি আসলে এটা চাচ্ছি না। ব্যক্তিগতভাবে আসলেই এটা চাচ্ছি না। তবে কি অভিমান থেকে মুমিনুলের এমন সিদ্ধান্ত কিনা প্রশ্নে তিনি জানান, না, অভিমান থেকে না। ওরকম কিছু না, আমি বলেছি অধিনায়ক হিসেবে আমি দলে অবদান রাখতে পারছি না। এ মুহূর্তে কাউকে দায়িত্ব দেওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। আমি তো বলে আসছি, এখন উনারা কি সিদ্ধান্ত নেয় উনাদের ব্যাপার। আপাতত ব্যাটিংয়ে মনোযোগ দিতে চাচ্ছি, আমার জন্য ভালো। সামনে বোর্ড মিটিং আছে, ওখানে উনারা সিদ্ধান্ত নিবে।

মুমিনুল বলেন, যখন আপনি ভালো খেলবেন দল খারাপ করলেও মোটিভেট করতে পারবেন। আমিও ভালো খেলতে পারছি না দলও ভালো করছে না। এই সময়ে অধিনায়কত্ব করা খুবই কঠিন।

২০১৩ সালের ৮ মার্চ শ্রীলঙ্কার গালেতে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণের মাধ্যমে টেস্টে অভিষিক্ত হন মুমিনুল হক। অভিষেকেই ৫৫ রানের অর্ধ-শতক করেন ও সিরিজে ৫২.০০ রান গড়ে ১৫৬ রান সংগ্রহ করেন। ২০১৩ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম টেস্টে সফরকারী নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে ৩য় দিনে ২৭৪ বলে ১৮১ রান সংগ্রহ করেন। এ রান করতে গিয়ে তিনি বেশ কিছু মাইলফলক তৈরি করেন। মমিনুল বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সময়ে ১০০০ টেস্ট রান করেন।

১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা-কারিগরিতে ফেল থেকে পাস ৯১৯ শিক্ষার্থী, নতুন করে জি…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9