জয়ের পরই মাঠে পড়ে যান ক্রিকেটার, হিট স্ট্রোকে মৃত্যু

১৬ মে ২০২২, ১২:৫৮ PM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

পাকিস্তানের করাচির উত্তর নাজিমাবাদে হিট স্ট্রোকে উমর খান নামের এক স্থানীয় ক্রিকেটারের মৃত্যু হয়েছে। দেশটির আন্নু ভাই পার্কে এক ম্যাচ শেষে উমের মৃত্যু হয়। উমর ছাড়াও সাম্প্রতিক সময়ে হিট স্ট্রোকে আরও খেলোয়ারে মৃত্যুর খবর রয়েছে।

উমর খানের ভাতিজা তালহার বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্যা নিউজ জানিয়েছে, শনিবার লান্ধিতে একটি ম্যাচ খেলার পর রাতে আবার আন্নু ভাই পার্কে খেলতে গিয়েছিলেন উমর খান। 

তালহা জানিয়েছেন, তাঁকে যেন শেষ ওভার করতে দেওয়া হয়, সে অনুরোধ জানিয়েছিলেন অধিনায়ককে। উনি বাঁহাতি স্পিন করতেন, চাইলে পেসও করতে পারতেন। দলকে ম্যাচ জিতিয়েছেন শেষ ওভারে। কিন্তু জয়ের একটু পরই মাঠে পড়ে যান। তাঁকে আব্বাসী শহীদ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা বলেছেন আগেই মৃত্যু হয়েছে তাঁর।

আরও পড়ুন: টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

পাকিস্তানে ভয়াবহ দাবদাহ চলছে। গত শনিবার সিন্ধু প্রদেশের জ্যাকোবাবাদে সর্বোচ্চ ৫১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও দেখা গেছে। করাচিতে অতটা তীব্র না হলেও গরম খুব একটা কমও ছিল না, শনিবারই করাচিতে একপর্যায়ে সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও দেখা গিয়েছিল।

জানা গেছে, ৩৮ বছর বয়সী উমর খানের স্ত্রী ও দুই সন্তান আছে। বিভিন্ন টুর্নামেন্টে উমর নিয়মিত ক্রিকেট খেলতেন জানিয়ে তালহা বললেন, ‘আমাদের জন্য অনেক বড় ধাক্কা।’ এছাড়া করাচিতে দুদিন আগেও মাঠে আরেক খেলোয়াড় মৃত্যুবরণ করেছিলেন। লিয়ারিতে এক ফুটবলার হিট স্ট্রোকে মারা গেছেন বলে খবর এসেছে।

সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬