মেসির যাদুতে পিএসজির বড় জয়

১৫ মে ২০২২, ০৮:৫৫ AM
পিএসজির হয়ে জোড়া গোল করেছেন লিওনেল মেসি

পিএসজির হয়ে জোড়া গোল করেছেন লিওনেল মেসি © ইন্টারনেট

লিগ শিরোপা আগেই জিতেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে এরপর থেকে ড্রয়ের জালে আটকা পড়েছিল দলটি। তবে  লিওনেল মেসির জাদুতে সেই বৃত্ত থেকে বেরেয়ে আসতে পেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

শনিবার রাতে মঁপেলিয়েকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি। মেসির দুই গোলের সঙ্গে আনহেল ডি মারিয়া ও কিলিয়ান এমবাপে একটি করে গোল করেছেন। মঁপেলিয়ের মাঠ লা মসনে ম্যাচের একেবারে শুরু থেকেই বল দখলে রাখে তারা।

পঞ্চম মিনিটে প্রতিপক্ষের গোল পোস্টে মেসি হানা দিলেও জোরালো শট সে যাত্রায় ঠেকিয়ে দেন গোলরক্ষক দিমিত্রি বারত্যঁ। তবে এর মিনিট খানেক পরেই প্রথম গোল পেয়ে যান মেসি। শর্ট কর্নার থেকে এমবাপের বল বল জালে জড়ান মেসি।

আরো পড়ুন: অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস মারা গেছেন

এর ২০ মিনিটে মেসি পান দ্বিতীয় গোল। বক্সের মাঝে এমবাপের ক্রস ধরে মেসি গোলরক্ষককে ঘুরিয়ে জালে বল পাঠিয়ে দেন। এর ছয় মিনিট পর আবারও মেসির উদ্দেশ্য ক্রস বাড়ান এমবাপে। তবে বল পান ডি মারিয়া। সেখান থেকে এই আর্জেন্টাইনের জোরালো শটে ডিফেন্ডার থুলেরের গায়ে লেগে জালে ঢুঁকে যায় বল।

ম্যাচে ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এমবাপে ম্যাচ মঁপেলিয়ের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান। আগামী ২২ মে মেতসের বিপক্ষে লিগের শেষ ম্যাচে মাঠে নামবে পিএসজি।

১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা-কারিগরিতে ফেল থেকে পাস ৯১৯ শিক্ষার্থী, নতুন করে জি…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9