আইনজীবীদের ফুটবল বিশ্বকাপ খেলতে মরক্কো যাচ্ছেন ব্যারিস্টার সুমন

২৬ এপ্রিল ২০২২, ০৫:২৪ PM
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন © ফাইল ছবি

আইনজীবীদের ২০তম ফুটবল বিশ্বকাপে খেলতে মরক্কোর মারাকেশে যাচ্ছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আগামী ৭ মে থেকে এই টুর্নামেন্ট শুরু হবে।

সোমবার গণমাধ্যমের সাথে আলাপকালে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ৫ মে রাতে আইনজীবীদের দল ফুটবল বিশ্বকাপ খেলতে মরক্কোর উদ্দেশে রওনা দেবে। আগামী ১৫ মে দেশে ফিরে আসবে।

তিনি আরও বলেন, আইনজীবীদের ফুটবল বিশ্বকাপ-মুন্ডিয়াভোকেট (MUNDIAVOCAT) নামে পরিচিত। এটি একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট, যা সারা বিশ্বের শুধু আইনজীবীদের নিয়ে অনুষ্ঠিত হয়। বাফুফের সালাউদ্দিন সাহেব বাংলাদেশকে কাতার বিশ্বকাপে নেওয়ার ঘোষণা দিয়েও ব্যর্থ হয়েছেন। কিন্তু আমরা আইনজীবীরা বাংলাদেশকে নিয়ে যাচ্ছি আইনজীবী বিশ্বকাপে। ৯০টি দেশের অংশগ্রহণে এ বিশ্বকাপে বাংলাদেশের পতাকাকে আমরা তুলে ধরতে পারব। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।

আরও পড়ুন: চবিতে মাটির নিচ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

প্রসঙ্গত, ১৯৮৩ সাল থেকে প্রতি দুই বছর পর পর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আগামী ৭ মে এবারের আসরের উদ্বোধনী খেলা শুরু হবে। ১৫ মে ফাইনাল অনুষ্ঠিত হবে। মুন্ডিয়াভোকেট (MUNDIAVOCAT) এর সদর দফতর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। ২০তম আসরে বাংলাদেশ, ব্রাজিল, চীন, কলম্বিয়া, কোরিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইসরাইল, জাপান, মেক্সিকোর, মঙ্গোলিয়া, সেনেগাল, তুরস্ক এবং ইউক্রেনসহ মোট ৩৩টি দেশের ৯০টি দল ৬ টি বিভাগে অংশ নিচ্ছে।

প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ২২ সদস্যের একটি দল এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে। বাংলাদেশ থেকে অংশ নেওয়া দলটির নাম ‘বাংলাদেশ লইয়ার্স ফুটবল ক্লাব (বিএলএফসি)’।

বিএলএফসি দলে যারা রয়েছেন—বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় অ্যাডভোকেট জিল্লুরর হমান লাজুক, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, ঢাকা ট্রিবিউনের কোর্ট রিপোর্টার ও কোর্ট রিপোর্টাস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সানাউল ইসলাম টিপু, বাংলাদেশ সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ, অ্যাডভোকেট মকলেসুর রহমান, অ্যাডভোকেট আশরাফ সিদ্দিকী, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন, অ্যাডভোকেট নাজমুল হক, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল হান্নান, অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আলমাহমুদ, অ্যাডভোকেট ব্যরিস্টার তান জির খাঁন।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9